সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি)-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
ববি হাজ্জাজ-কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক যুব আন্দোলন, তিতাস উপজেলা শাখার আহ্বায়ক মো. ডালিম ভূইয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১০ বছরের আন্দোলন-সংগ্রামের পর মহান আল্লাহ তায়ালা তাদের ডাক কবুল করেছেন। তিনি তাঁদের প্রাণপ্রিয় নেতা, এনডিএম-এর চেয়ারম্যান জননেতা ববি হাজ্জাজ (এমপি)-কে দেশের গুরুত্বপূর্ণ দপ্তর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের তৌফিক দান করেছেন।
তিনি আরও বলেন, “আমরা মহান আল্লাহ তায়ালার নিকট আকুল প্রার্থনা করি—তিনি যেন আমাদের প্রিয় নেতা ববি হাজ্জাজ (এমপি)-কে দেশ ও জাতির কল্যাণে নিবেদিতভাবে কাজ করার শক্তি ও সামর্থ্য দান করেন। তাঁর নেতৃত্বে প্রাথমিক ও গণশিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে বলে আমরা আশাবাদী।”

পরিশেষে, নবনিযুক্ত প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (এমপি)-এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মজীবন কামনা করেন নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102