সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

হোমনায় চাঁদা না দেয়ায় ইউসিসিএ চেয়ারম্যানকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ, গ্রেফতার এক

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

কুমিল্লা হোমনা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার হোমনায় চাঁদা না দেয়ায় হোমনা উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির (ইউসিসিএ) চেয়ারম্যান বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মো.আকতার হোসেনকে অপহরণ করে নির্যাতনের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে হোমনা পৌরসভার সামনে থেকে সিএনজি অটোরিকশাযোগে তাকে অপহরণ করা হয়।

অপহৃত আক্তার হোসেনর জানায়, মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অফিস শেষে বাসায় ফেরার পথে পৌরসভার সামনে থেকে একদল সন্ত্রাসী আকতার হোসেনকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে উপজেলার চরেগাঁও কবরস্থানের পাশে নিয়ে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। নির্যাতনের একপর্যায়ে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরে ১ লাখ টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
এ দিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমবায়ীরা ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আজ বুধবার (৪ মার্চ) সকালে অপহৃত আক্তার হোসেন নিজে বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৭/৮ জনের নাম উল্লেখ করে হোমনা থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামী আল আমিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন সরকার হোমনা পৌর সভা ৫ নং ওয়ার্ডের কলেজ রোডের মো. বাচ্চু মিয়া সরকারের ছেলে।
এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী বলেন, “ঘটনার পরপরই আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102