সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

অসহায় মেধাবী মতিউরের স্বপ্ন ডাক্তার হওয়া

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি: কথায় আছে যার মা নেই তার দুনিয়ায় কেউ নেই শুধু মাত্র সৃষ্টিকর্তা ছাড়া।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা এতিম অসহায় মতিউর (১৯), তিনি জানান জন্মের পর আমার মা মারা যাওয়ার ফলে বাবা ইসহাক দ্বিতীয় বিয়ে করেন,বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ায়, মানুষের জমিতে ভাঙ্গা একটা ঝুপড়ি কুড়ে ঘরে আমি একা থাকি, মেধা তালিকায় ২০১৬সালে আমি গর্ভভবানী পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে পিএসি পরীক্ষায় জিপিএ -৫পাই, ২০২২সালে, ভাতুড়িয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫এবং হরিপুর মসলিম উদ্দিন সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় – ৫ পেয়ে উত্তীর্ণ হয়।

শিক্ষা জীবনে কোচিং প্রাইভেট আমার কপালে জুটেনি রাত ১২ টা ১টা পর্যন্ত পড়ালেখা করি। কখনো খাই আবার কখনো না খেয়ে থাকি , তিনটা বাচ্চা প্রাইভেট পড়াই আবার কখনো মানুষের ক্ষেতে দিনমুজুরের কাজ করি। এতে আমার বই কেনার টাকা কিছুটা হয়। তা দিয়েই জীবন যুদ্ধে অক্লান্ত পরিশ্রম করে চলছি পবিএ ঈদুল ফিতরের একটা ছেড়া প্যান্ট একটা ছেড়া শার্ট ছাড়া কিছুই নেই এভাবেই আমার ঈদ কেটেছে।

এ যাবত আমি কয়েকটি মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছি, মেধা থাকা সত্যেও আমার জায়গা হয়নি, সামনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার পরীক্ষা আছে, এই সামন্য উপার্জনে পড়ালেখা এবং নিজের ভরণ পোষণ মেটাতে আমার পক্ষে খুব কষ্ট সাধ্য হয়ে পড়েছে। আমি চাই ঠাকুরগাঁও জেলা প্রশাসক মহোদয় আমার পাশে থাকবে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হয়ে জনস্বার্থে, দেশের স্বার্থে নিজেকে সর্বদা নিয়োজিত রাখতে পারি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102