শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

সাংবাদিকদের সাথে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মতবিনিময়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা ২ মার্চ, সোমবার:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাথে মতবিনিময় করেন।

এ সময় তথ্যমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার কথা মন দিয়ে শোনেন এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন। তিনি জানান অচিরেই ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। তিনি নারীর ক্ষমতায়নের সাথে সংশ্লিষ্ট এ প্রকল্পটির সংবাদ ঘরে ঘরে পৌঁছে দেয়ার জন্য উপস্থিত গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।

তথ্যমন্ত্রী মন্ত্রীসভার প্রথম বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সূদে-মূলে মওকুফের সিদ্ধান্তের বিষয়টিও সাংবাদিকদের অবহিত করেন।

জহির উদ্দিন স্বপন সাংবাদিকদের যেকোনো বিষয়ে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী, বিএসআরএফ এর সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102