রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১ মার্চ ২০২৬

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: আমিনুল হক বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করছে। মেধাভিত্তিক বাংলাদেশ গড়তে যুব সমাজই মূল চালিকাশক্তি।

আজ যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে যুব মন্ত্রণালয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এই মন্ত্রণালয়ের পথচলা শুরু হয়েছিল। যুব উন্নয়নে রাষ্ট্রীয় পুরস্কার ও একুশে পদকের মতো সম্মাননা প্রবর্তনের মাধ্যমে তিনি তরুণদের মূলধারায় সম্পৃক্ত করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক অবক্ষয় রোধে যে দূরদর্শী পরিকল্পনা নিয়েছিলেন, তা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।

বর্তমান সরকারের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মেধাভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। শিক্ষা ব্যবস্থাকে বেগবান করে প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ঋণ সুবিধা এবং কারিগরি প্রশিক্ষণ জোরদার করা হচ্ছে। তিনি বলেন, বর্তমান বিশ্ববাজারের চাহিদা বিবেচনায় তৃতীয় একটি ভাষা শিক্ষাকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে জাপানি ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া সচিব মোঃ মাহবুব-উল-আলম অধিদপ্তরের কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান যাতে সরকারের এই লক্ষ্যসমূহ তৃণমূল পর্যায়ে সফলভাবে পৌঁছে দেওয়া সম্ভব হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102