রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার

টালমাটাল অর্থনীতিকে স্বাভাবিক না করলে বেকার যুবসমাজ নাজুক অবস্থায় পতিত হবে: যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০১ মার্চ ২০২৬

ঢাকা: জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেছেন, যুবসমাজকে কর্মমুখী করতে বাংলাদেশের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে। যুবশক্তির সাতদফা ইশতেহার বাস্তবায়ন করতে পারলে যুবসমাজ অর্থনীতিতে অভাবনীয় অবদান রাখতে পারবে।

রোববার বিকেলে রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউশন কেআইবিতে জাতীয় যুবশক্তি আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, টালমাটাল অর্থনীতিকে স্বাভাবিক না করলে বেকার যুবসমাজ নাজুক অবস্থায় পতিত হবে। তাই অর্থনীতিকে চাঙা করতে ব্যাংক খাত সংস্কার, পাচার হওয়া টাকা ফেরত নিয়ে আসা, বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার করার আহ্বান জানান তিনি।

যুবশক্তির আহ্বায়ক বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশের কান্ডারী। তারা যদি রাজনীতি নিয়ে সচেতন থাকে, জুলাই গণঅভ্যুত্থানের মতো করে রাজনীতি করতে পারে তাহলে তারা বাংলাদেশের রাজনীতির চিত্র বদলে দিতে পারবে।

বৈশ্বিক যুদ্ধাবস্থার প্রভাব যেন বাংলাদেশের রাজনীতিতে না পড়ে সেজন্য উপযুক্ত ফরেন পলিসি নির্ধারণ করতে সরকার ও বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান তারিকুল ইসলাম। যুবসমাজের সংকট যুবশক্তির হাত ধরে সমাধান করা হবে বলে জানান যুবশক্তির আহ্বায়ক।

একই অনুষ্ঠানে, জুলাই হত্যাকান্ড ও ওসমান হাদির বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, সংসদে ও রাজপথে সোচ্চার থাকবে জাতীয় নাগরিক পার্টি। সংস্কার বাস্তবায়নে সংসদ অধিবেশনে সংস্কার পরিষদ গঠন করে শপথ নিতে হবে এ কথা জানিয়ে নাহিদ ইসলাম সরকারকে উদ্দেশ্য করে বলেন, ফ্যাসিবাদের সকল অপকর্মকে বৈধতা দেয়া রাষ্ট্রপতিকে অভিশংসন করে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যে রাষ্ট্রপতি ফ্যাসিস্ট সরকারের সকল অপকর্ম ও জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে হত্যাকাণ্ডকে বৈধতা দিয়েছিলেন সেই রাষ্ট্রপতির ভাষণের মধ্যদিয়ে সংসদ শুরু হলে তা গ্রহণযোগ্য হবে না বলে জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেন, জুলাইয়ের শহীদ ও আহতদের ঐতিহাসিক অর্জন রক্ষায় ঐক্যবদ্ধ থেকে গাদ্দারি ও প্রতারণার রাজনীতিকে বিতাড়িত করা হবে।

ইফতার মাহফিলে আরও বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকিরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সঞ্চালনা করেন যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102