রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী হত্যার ঘটনায় ঘাতক সিয়ামকে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

হাজারীবাগে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রী শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) হত্যার ঘটনায় ঘাতক সিয়াম ওরফে ইমন (১৯) কে গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০:১০ ঘটিকায় কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা চাকু, ঘটনার সময় গ্রেফতারকৃতের পরিহিত ভিকটিমের রক্ত মাখা গেঞ্জি ও প্যান্ট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, ভিকটিম শাহরিয়ার শারমিন বিন্তি হাজারীবাগ থানাধীন রায়ের বাজার হাই স্কুলে ৯ম শ্রেণিতে পড়াশুনা করতো। গত ২৫ ফেব্রুয়ারি তারিখে রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমন হাজারীবাগ থানাধীন চরকঘাটা এর সম্মুখস্থ পাকা রাস্তায় ধারালো ছুরি ভিকটিমকে গুরুতর আঘাত করে। তখন স্থানীয় জনগণের সহায়তায় রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে সিকদার মেডিকেল হাসাপাতালে নিয়ে যায়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০:২০ ঘটিকায় ভিকটিমকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা মোঃ বিল্লাল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, মামলা রুজুর পর হাজারীবাগ থানা পুলিশ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমনের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০:১০ ঘটিকায় কলাবাগান থানাধীন কাঁঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম শাহরিয়ার শারমিন বিন্তি ও গ্রেফতারকৃত সিয়াম ওরফে ইমন একই স্কুলে পড়তো। এ সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে ভিকটিম গ্রেফতারকৃতের সাথে প্রেমের সম্পর্ক রাখতে অপারগতা প্রকাশ করলে উক্ত হত্যার ঘটনাটি সংঘটিত হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102