শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

তিতাসের বাঘাইরামপুরের ভয়ংকর সন্ত্রাসী হেলাল স্ত্রীকে জ্যান্ত পুতে ফেলতে বাঁধা দেয়ায় প্রবাসীকে মধ্যযুগীয় নির্যাতনে হ-ত্যা-চেষ্টা

হালিম সৈকত
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

হালিম সৈকত, কুমিল্লা তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসের বাঘাইরামপুরের এক ভয়ঙ্কর সন্ত্রাসীর নাম হেলাল উদ্দিন। স্ত্রী পরকিয়া করে এমন সন্দেহে জ্যান্ত মাটিতে পুতে ফেলতে বাঁধা দেয়ায় মানিক মিয়া নামের ওমান প্রবাসী মোঃ মানিক মিয়াকে মধ্যযুগীয় কায়দায় বর্বর নির্যাতন করে হ-ত্যা চেষ্টার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
সন্ত্রাসী হেলাল উদ্দিন জিয়ারকান্দি ইউনিয়নের বাঘাইরামপুর গ্রামের মোঃ ছাদেক মিয়ার ছেলে নির্যাতনে আহত ওমান প্রবাসী মোঃ মানিক মিয়া একই ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

এ ঘটনায় ভিকটিমের ছোট ভাই মোঃ ফারুক মিয়া বাদী হয়ে তিতাস থানায় গত ১৯ ফেব্রুয়ারি মামলা নং ৮ দায়ের করে। ঘটনার পর পরই অভিযুক্ত হেলাল উদ্দিনসহ অপরাপর সহযোগিরা আত্মগোপনে চলে যায়-এবং ফেসবুকে অনবরত হুমকিসহ নির্যাতনের মাধ্যমে হত্যাচেষ্টার দায় স্বীকার করে। হেলাল তার ব্যক্তিগত ফেসবুকে বিশাল কাহিনী জুড়ে স্ট্যাটাস লিখেন। এরমধ্যে আত্মস্বীকৃত জবানবন্দিতে শেষ লাইনে লিখেন “সোহেল, নাজমুল ও অন্যদের জন্য মানিক গাদ্দারের থেরাপী কম হইছে…আমি কেবল যা চেয়েছি তাই আদায় করে ছেড়েছি।”

এদিকে ওমান প্রবাসী মানিকের উপর হামলা-নির্যাতন ও হত্যাচেষ্টার ও ফেসবুকে নানাহ কু-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে গোপালপুর গ্রামের নারী-পুরুষ।
২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বাঘাইরামপুর, গোপালপুর ও চেঙ্গাতুলী গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ভূক্তভোগি পরিবারের লোকজনসহ গ্রামের সাধারণ মানুষ বক্তব্য রাখে।
বক্তারা প্রবাসী মানিক মিয়ার উপর নির্যাতনের ভয়ঙ্কর বর্ণনা করেন। হত্যার উদ্দেশ্যে শেষ বারের মত দু’ই রাকাত নামাজও আদায় করায় এবং মানিক সেজদায় গেলে সন্ত্রাসী হেলাল ঘাড়ে লাত্থি দিয়ে দাঁড়িয়ে থেকে মৃত্যু নিশ্চিতের চেষ্টা করেন।

এরপর দু’টি অন্ডকোষ থেঁতলে দেয় এবং প্রস্রাবের রাস্তা পিষে দেয়। হত্যার উদ্দেশ্যে মানিক মিয়াকে জোর করে ৪০পিছ ইয়াবা ট্যাবলেট গুলিয়ে খাওয়ানো হয় বলেও তারা অভিযোগ করেন। মাথা ও শরীরে উপর্যুপরি আঘাতের ফলে বর্তমানে মানিক স্মৃতি ভ্রম হয়ে মানসিক যন্ত্রণায় হাসপাতালে কাতরাচ্ছে।

প্রতিবাদকারীরা অপরাধী হেলাল, সোহেল ও নাজমুলসহ এদের সহযোগী সকলের বিরুদ্ধে গুরুত্ব দিয়ে তদন্তপূর্বক সঠিক বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে হেলাল নাজমুলের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের সন্ধ্যান না পাওয়ায়, তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102