শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

হরিণাকুণ্ডুতে ৮ জন স্বাস্থ্য ক্যাডার এলেন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (ঝিনাইদহ):

ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন স্বাস্থ্য ক্যাডার ডাক্তার যোগদান করেছেন। ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে ২ ফেব্রুয়ারিতে যোগদান করেন, পরবর্তীতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন এর কাছে নিজেদের কাগজ পত্র জমা দিয়ে কর্মস্থলে যোগদান করেন।

যোগদানকৃতরা হলেন মেডিকেল অফিসার মোঃ রুহুল আমিন (সার্জারী), মোঃ আহসান হাবীব মেডিকেল অফিসার (অর্থপেডিক্স এন্ড ট্রমাটোলজি), মোঃ সামি উ সাইদ ইমার্জেন্সি অফিসার, রিফাত খোন্দকার মেডিকেল অফিসার(পেডিযাট্রিক্স), এনামুল হাসান মেডিকেল অফিসার (মেডিসিন), মুজাহিদুল ইসলাম মেডিকেল অফিসার (অফথালমোলজি) মোঃ আল-মামুন সহকারী ডেন্টাল সার্জান, মোঃ আল হাসিব মেডিকেল অফিসার (গাইনি এন্ড অবস)। এ সময়ে নবাগত ডাক্তারদের সাথে তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান এল বি লিটন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক এম.টুকু মাহমুদ ,সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট সাইফুর রহমান বাদল এবং বিশিষ্ট ওষুধ ব্যবসায়ী হেলাল আহমেদ সহ আরো অনেকেই ।
স্বাস্থ্য কমপ্লেক্সেটির অফিস সূত্রে জানা যায় মোট পঁয়ত্রিশটি পদের মধ্যে মাত্র ১২ জন ডাক্তারের পদ পূরণ হয়েছে বাকিগুলো প্রকৃয়াধীন আছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102