শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

কাঙ্খিত লক্ষ্য অর্জনে কর্মকর্তাদের কাজের গতি বাড়ানোর আহবান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, আমাদের হাতে অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই। সময় নষ্ট করার জন্য দেশের মালিকেরা (জনগণ) আমাদের এখানে পাঠাননি।

গতকাল বুধবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণের সাথে মতবিনিময়সভায় তিনি একথা বলেন।

আব্দুল মুক্তাদির বলেন ,গতকাল যে মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে তার আকার নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে।
যেহেতু আমাদের আকার ছোট তাই আমরা দক্ষতা অর্জন করতে চাই।সরকারের তরফ থেকেও আমাদের প্রচেষ্টা থাকবে আকার বড় না করে দক্ষ হওয়া।

তিনি আরো বলেন , যে মন্ত্রণালয়ের সভা কক্ষে আমরা বসে আছি সেটার সেনসেটিভিটি আপনাদের বুঝিয়ে বলতে হবেনা, আপনারা সবাই জানেন। আমি নিশ্চিত বাজারে কোন পণ্যের দাম বাড়লে তার আঁচ আপনার পরিবারে আসে, আপনাদের গায়েও লাগে।সে কারনে এটার সেনসিটিভিটি অনেক বেশি।

বাইরে থেকে অনেকে মনে করে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখাই বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ। বাণিজ্য মন্ত্রণালয় অনেক বড়,এর বহুমুখী কার্যক্রম আছে। আগামীদিনে আমাদের কাজের অগ্রাধিকার থাকবে এলডিসি গ্র্যাজুয়েশন ডেফার করা। বিনিয়োগর মাধ্যমে আনইমপ্লয়মেন্টের জায়গায় হিট করা। রপ্তাণি বাস্কেট যাতে বড় করতে পারি সে প্রচেষ্টা আমাদের থাকবে, কেননা এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির সাথে সম্পৃক্ত।

বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।
বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গণতান্ত্রিক বাংলাদেশের উত্তরণ হয়েছে। জনগণের ভাগ্যন্নোয়নে আমরা কাজ করতে চাই। একাজে আপনাদের ( কর্মকর্তাদের) সার্বিক সহযোগিতা চাই।
বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর প্রধানগণ মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102