সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

শরীয়তপুর-১ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদকে বিআইএফের ফুলেল শুভেচ্ছা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সাঈদ আহমেদ-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) কার্যালয়ে আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বীমা খাতের শীর্ষ নির্বাহীরা উপস্থিত থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যের প্রতি শুভকামনা জানান এবং তাঁর রাজনৈতিক ও পেশাগত সাফল্যের ধারাবাহিকতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইএফের প্রেসিডেন্ট এবং বিআইএ’র কার্যনির্বাহী সদস্য, একই সঙ্গে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা বিএম ইউসুফ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরামের ভাইস প্রেসিডেন্ট ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী আবুল কালাম আজাদ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী মো. কাজিম উদ্দিন এবং বিআইএফের সেক্রেটারি জেনারেল ও সেনা ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী ব্রিগেডিয়ার জেনারেল মো. শফিক শামীম (পিএসসি, অব.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারি জেনারেল ও জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী এস এম নুরুজ্জামান, বাংলাদেশ কো-অপারেটিভ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী মো. নূরে আলম সিদ্দিকী, ফাইন্যান্স সেক্রেটারি মুন্সী মো. মনিরুল আলম, সাংগঠনিক সম্পাদক ও রিপাবলিক ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী ড. একেএম সারোয়ার জাহান জামীল এবং অফিস সেক্রেটারি ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী আবদুল মতিন সরকার।
অনুষ্ঠানে আরও অংশ নেন নির্বাহী সদস্য ও এশিয়া ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী মো. ইমাম শাহীন, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী কাজী মোকাররম দস্তগীর, ঢাকা ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী বায়েজিদ মুজতবা সিদ্দিকী, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী মুহাম্মদ নুরুল আলম চৌধুরী, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী চৌধুরী গোলাম ফারুক এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স-এর মুখ্য নির্বাহী মো. সামছুল আলম প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, সাঈদ আহমেদের দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও সামাজিক সম্পৃক্ততা দেশের বীমা খাত এবং জাতীয় রাজনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন, সংসদ সদস্য হিসেবে তিনি জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং জাতীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করবেন।
অনুষ্ঠানটি ছিল আন্তরিক শুভেচ্ছা, সৌহার্দ্য ও পেশাগত বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে বীমা খাতের শীর্ষ কর্মকর্তারা সম্মিলিতভাবে নবনির্বাচিত এই সংসদ সদস্যের সাফল্য কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102