সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী পদে আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

বিশেষ বিজ্ঞপ্তি: পুঁজিবাজারে তালিকাভুক্ত নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে মো. আমিনুর রহমানের নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) কর্তৃপক্ষের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এই অনুমোদন প্রদান করা হয়।

২৯ জানুয়ারি ২০২৬ থেকে ৭ আগস্ট ২০২৮ পর্যন্ত মোট ৩ বছরের জন্য এই নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিপত্র অনুযায়ী তিনি মাসিক বেতন-ভাতা এবং চুক্তিপত্রে বর্ণিত অন্যান্য সুবিধাদি প্রাপ্ত হবেন।

আমিনুর রহমান এর আগে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দর্শনে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৮ সালের আগস্টে রিলায়েন্স ইন্স্যুরেন্সে তিনি বীমা পেশায় কর্মজীবন শুরু করেন। পরে প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে কাজ করেছেন।

পঞ্চগড় জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন মো. আমিনুর রহমান। মরহুম নেছার উদ্দিন আহমেদ তার পিতা। মাতার নাম মোসাম্মৎ অমিরন নেছা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102