শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভা গঠন: কে পেলেন কোন মন্ত্রণালয়

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, নিজস্ব প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং দলটির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে ৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন, পরে পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। ঘোষিত তালিকা অনুযায়ী পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— মির্জা ফখরুল ইসলাম আলমগীর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; আমীর খসরু মাহমুদ চৌধুরী: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়; সালাহউদ্দিন আহমদ: স্বরাষ্ট্র মন্ত্রণালয়; ইকবাল হাসান মাহমুদ: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; হাফিজ উদ্দিন আহমেদ: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়; আবু জাফর মো. জাহিদ হোসেন: মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়; ড. খলিলুর রহমান: পররাষ্ট্র মন্ত্রণালয়; আব্দুল আউয়াল মিন্টু: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়; কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়; মিজানুর রহমান মিনু: ভূমি মন্ত্রণালয়; নিতাই রায় চৌধুরী: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়; খন্দকার আব্দুল মুক্তাদীর: বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট মন্ত্রণালয়; আরিফুল হক চৌধুরী: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়; জহির উদ্দিন স্বপন: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়; মোহাম্মদ আমিন উর রশিদ: কৃষি, মৎস্য-প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়; আফরোজা খানম রিতা: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি: পানি সম্পদ মন্ত্রণালয়; আসাদুল হাবিব দুলু: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়; মো. আসাদুজ্জামান: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়; জাকারিয়া তাহের: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; দীপেন দেওয়ান: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; এছাড়া শপথ নেওয়া পূর্ণমন্ত্রীদের মধ্যে এখনও মন্ত্রণালয় নির্ধারিত হয়নি— আ ন ম এহছানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন— এম রশিদুজ্জামান মিল্লাত: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন; অনিন্দ্য ইসলাম অমিত: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; মো. শরিফুল আলম: বাণিজ্য, শিল্প ও বস্ত্র-পাট; শামা ওবায়েদ ইসলাম: পররাষ্ট্র; সুলতান সালাউদ্দিন টুকু: কৃষি, মৎস্য-প্রাণিসম্পদ ও খাদ্য; ব্যারিস্টার কায়সার কামাল: ভূমি; ফরহাদ হোসেন আজাদ: পানি সম্পদ; মো. আমিনুল হক: যুব ও ক্রীড়া; মীর মোহাম্মদ হেলাল উদ্দিন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক; হাবিবুর রশিদ: সড়ক পরিবহন ও সেতু; মো. রাজিব আহসান: রেলপথ ও নৌ-পরিবহন; মোঃ আব্দুল বারী: জনপ্রশাসন; মীর শাহে আলম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়; মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি: অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র; ইশরাক হোসেন: মুক্তিযুদ্ধ বিষয়ক; ফারজানা শারমীন: মহিলা-শিশু ও সমাজকল্যাণ; শেখ ফরিদুল ইসলাম: পরিবেশ, ধর্ম ও আইন; নুরুল হক নুর: শ্রম ও প্রবাসী কল্যাণ; ইয়াসের খান চৌধুরী: তথ্য ও সম্প্রচার; এম ইকবাল হোসেইন: দুর্যোগ ব্যবস্থাপনা; এম এ মুহিত: স্বাস্থ্য, ডাক-টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি; আহম্মদ সোহেল মঞ্জুর: গৃহায়ণ ও গণপূর্ত; ববি হাজ্জাজ: শিক্ষা ও প্রাথমিক শিক্ষা; আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম: সংস্কৃতি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি অনুষ্ঠানে নাম ঘোষণা করেন এবং জানান, ঘোষিত তালিকায় তিনজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ও আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি কয়েক শত অতিথি উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞ রাজনীতিক ও নতুন মুখের সমন্বয়ে গঠিত এই মন্ত্রিসভা প্রশাসনিক ভারসাম্য বজায় রেখে দ্রুত নীতিনির্ধারণে ভূমিকা রাখতে পারে বলে আশা করা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102