শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত জোটের এমপিরা দুটি শপথ নিয়েছে

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে
ফারজানা ফারাবী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরা দুটি শপথ গ্রহণ করেছেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসাবে এবং পরে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ বাক্য পাঠ করেন।
আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তারা প্রথমে এমপি হিসেবে ও পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে রীতি রেওয়াজ অনুসারে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। এর পর জামায়াতে সংসদ সদস্যরা শপথ পাঠ করেন। তবে বিএনপি’র সদস্যরা একটি শপথ নিয়েছেন। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নেননি।
সংসদ ভবনে শপথ অনুষ্ঠান শুরুর আগে দলীয় এমপিদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদবলেন, তারা আজ সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছেন না।
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় প্রথমে বেঁকে বসে জামায়াতে ইসলামী ও জোট সদস্যরা। তারাও শপথ না নেওয়ার ঘোষণা দেন। তবে শেষ পর্যন্ত তারা দুটো শপথই নিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102