সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবল সঙ্কট, শিক্ষার মান ব্যাহত করছে রানীশংকৈলে সেফটিক ট্যাংকে পড়ে যুবকের মৃত্যু আশুলিয়ার জামগড়া ৫ তালা একটি ভবনে গলায় ফাঁ”স দিয়ে যুবকের আত্ম”হত্যা! পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী নৌপরিবহন অধিদপ্তর কতৃক কর্ণফুলী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা, ১১টি মামলায় অর্থদণ্ড হোমনায় গণধর্ষণের প্রতিবাদে উত্তাল জনতা, ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

০১ কেজি ৫০ গ্রাম আফিমসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখঃ ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ

রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি ৫০ গ্রাম আফিমসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

১। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‍্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও মাদকের ভয়াল বিস্তার রোধকল্পে র‍্যাবের নিয়মিত আভিযানিক কার্যক্রমের মাধ্যমে মাদকের চোরাচালান, চোরাকারবারী, চোরাচালানের রুট, মাদকস্পট চিহ্নিত করে তাদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২। রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরা এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি ৫০ গ্রাম আফিমসহ মাদক ব্যবসায়ী মোঃ ছারো উদ্দিন (৫৮)’কে অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

৩। অদ্য ১৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-২ জানতে পারে যে, রাজধানীর রামপুরা থানাধীন পূর্ব রামপুরা, ডিআইটি রোড গামী একটি শ্যামলী পরিবহনে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছে। উক্ত মাদকদ্রব্য উদ্ধারে উক্ত এলাকায় র‍্যাব-২ এর একটি আভিযানিক দল অবস্থান নেয়। মেহেরপুর থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনটি রামপুরা থানাধীন পূর্ব রামপুরা, ডিআইটি রোডে পৌছালে র‍্যাব-২ এর একটি আভিযানিক দল গাড়ীটির গতিরোধ করে অভিযান পরিচালনা করে ০১ (এক) জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে মাদকের বিষয়টি কৌশলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ধৃত আসামী মোঃ ছারো উদ্দিন এর দেওয়া তথ্য মতে গাড়ীটির ভিতরের সানসেট এর উপর হতে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি ৫০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায় যে, তিনি রামপুরা থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের ব্যাপক চাহিদা থাকায় অভিনব পন্থায় নিত্য নতুন কৌশল অবলম্বন করে সীমান্তবর্তী জেলা মেহেরপুর হতে স্বল্পমূল্যে মাদকদ্রব্য ক্রয় করে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেশী দামে বিক্রয় করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে ভবিষ্যতে র‍্যাব-২ এধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখবে।

উপরোক্ত বিষয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102