শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ওয়াশিংটন ডিসির ডুপন্ট সার্কেলে চলছে মনিকা জাহান বোসের প্রদর্শনী

হাকিকুল ইসলাম খোকন
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ বাংলাদেশী—আমেরিকান শিল্পী মনিকা জাহান বোস এবং অটাম স্পিয়ার্স’র নতুন যৌথ প্রদর্শনী চলছে ওয়াশিংটন ডিসির ‘ওয়াশিংটন প্রজেক্ট ফর দ্য আর্টস’এ। ডুপন্ট সার্কেলের এই আর্ট স্পেসে এবার তার প্রদর্শনীর বিষয় ‘ব্রেইডস এন্ড থ্রেডসঃ কানেকটিং লেগাসিস’। তারা দুজনই বাংলাদেশী এবং আফ্রিকীয় ঐতিহ্য মূলভিত্তি রেখে ডায়াসপরিক ভাবনাকে তুলে ধরেছেন এই যুগ্ম প্রদর্শনীতে। এতে থাকছে বাংলাদেশী ও আফ্রিকীয় নানা পদ্ধতির ও ডিজাইনের ব্রেইডিং বা বেনি ও খোঁপা, কাপড়ে এমব্রয়ডারির মাধ্যমে শিল্পচর্চাসহ আনুষঙ্গিক অন্যান্য হস্তশিল্প। উল্লেখ্য মনিকা জাহান বোস ইতোমধ্যেই সূতি শাড়ির প্রদর্শনীর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতা তৈরিতে বিশ্বজুড়ে ভূমিকা পালন করেছেন।খবর আইবিএননিউজ।

গত ১৩ ডিসেম্বর ২০২৫, শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ৮ মার্চ পর্যন্ত। এই সময়কালে তারা একাধিকবার নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি নিয়ে আলাপচারিতায় অংশ নেবেন।
মনিকা জাহান বোস কলাম্বিয়া ইউনিভার্সিটি স্কুল থেকে জেডি করেন। এছাড়াও শান্তি নিকেতনে পড়াশুনা করেছেন। তিনি ওয়াশিংটন ডিসিতে বাস করেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102