শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

শ্যামনগরে সুন্দরবন দিবস রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান 

মো: হুদা মালী
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আল-হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি:

বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন আমাদের দেশের পরিবেশ, অর্থনীতি ও উপকূলীয় জনজীবনের নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি কেবল একটি বন নয়; এটি প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে উপকূলবাসীর রক্ষাকবচ এবং অসংখ্য প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল। উপকূল তথা সুন্দরবনকে বাঁচাতে এখনি পদক্ষেপ নিতে হবে এবং একই সাথে ১৪ ফেব্রুয়ারী সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়ে মানববন্ধন এবং বন বিভিাগের কাছে স্মারকলিপি প্রদান করেছে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)।

শনিবার (১৪ ফেব্রুয়ারী) সিডিও ইয়ুুুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান এবং আনিসুর রহমান মিলন এর সঞ্চালনায় ও শিক্ষক এবং সাংবাদিক রনজিৎ বর্মণ এর সভাপতিত্বে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে বক্তব্য রাখেন সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। এছাড়া বক্তব্য রাখেন,  রিয়াজ হোসেন, নূর নাহার পারভীন, সাদিয়া সুলতানা, রুবিনা পারভীন। বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন নানা সংকটের সম্মুখীন, এর মধ্যে অন্যতম অবৈধ বন উজাড় ও দখল, অবৈধ শিকার ও বন্যপ্রাণী নিধন, সুন্দরবন থেকে শামুক বিক্রি, বিষ প্রয়োগ ও অবৈধ জাল ব্যবহারের মাধ্যমে মাছ আহরণ, নদী ও খালে দূষণ বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের প্রভাব। সুন্দরবন দিবস উপলক্ষে বক্তারা দাবিসমূহ উপস্থাপন করে বলেন যে, সুন্দরবনে অবৈধভাবে মাছ আহরণ, বিষ প্রয়োগ ও কারেন্ট জাল ব্যবহারের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরী।

এছাড়া বন ও নদীপথে নিয়মিত মোবাইল টিম ও টহল কার্যক্রম জোরদার করা, জীববৈচিত্র্য সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন ও স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সহ-ব্যবস্থাপনা জোরদার করা, বননির্ভর জেলে ও বাওয়ালিদের বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করা, নদী ও খালে শিল্পবর্জ্য ও প্লাস্টিক দূষণ বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণ, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ রক্ষায় স্থানীয় যুবসমাজকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী মনিটরিং টিম গঠন এবং সকল সচেতনতা মূলক কাজে যুবদের সম্পৃক্ত করা, রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস স্বীকৃতি জানানোর আবেদন জানান। তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব। এসময় উপস্থিত ছিলেন সিডিও ইয়ুথ টিমের সিনিয়র ভলেন্টিয়ার আব্দুল্লাহ আল মামুন, রাহানুল ইসলাম, প্রণব বিশ্বাস, আবু রায়হান, ইমরান হোসেন, নাঈম ইসলাম, মঞ্জুরুল ইসলাম, আকরাম হোসেন, সামিরা নুমাইশা,  শোহানা আক্তার, রাবেয়া আক্তার, শারমিন আক্তার, নূরনাহার পারভীন, জান্নাত আরা, ফারজানা আক্তার, ফাতেমা খাতুন, রোশনি, নাজমা পারভীন, ফাহমিদা মিলন হোসেন, সুমন।

মানববন্ধন শেষে সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ পশ্চিম সন্দরবন বনবিভাগের সহকারি বন সংরক্ষকের মাধ্যমে বিভাগীয় বন সংরক্ষকের নিকট স্মারকলিপি প্রদান করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102