রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :
নীলফামারী জলঢাকায় সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান আর বেঁচে নেই। বুধবার সকাল ১০ টার সময় তিনি নিজ বাসভবন পৌর এলাকার ডাকুর ডাঙ্গায় ইন্তেকাল করেন। মেহেদী হাসান বাংলাবাজার পত্রিকায় দীর্ঘদিন কাজ করতেন। তিনি ডিমলা উপজেলার টুনিরহাটের মৃত বুলবুল আলীর ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন খাদ্য নালীর টিউমার রোগে ভুগছিলেন। তার এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জলঢাকা রিপোর্টার্স ইউনিটি।
শোক বার্তায় বলা হয় মেহেদী হাসান একজন মেধাবী ও দক্ষ সাংবাদিক ছিল। তার লেখোনিতে সমাজের অনেক অসংগতি তুলে ধরেছিলেন। তার মৃত্যু শোক পরিবারের কাটিয়ে ওটার ক্ষমতা আল্লাহ্ দান করুক।