বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন হোমনায় বিআরডিবি চেয়ারম্যানকে অপহরণ ও মারধরের অভিযোগে মামলা গ্রেপ্তার ১ ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক দুই কর্মকর্তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম ও সিইও হেমায়েত উল্লাহ’র বিরুদ্ধে দুদকের আরো একটি মামলা ছাতকে সরকারি জিম্মায় থাকা নৌকায় দুর্ধর্ষ চুরি: ২ লক্ষ ৪০হাজার টাকার ইঞ্জিন ও যন্ত্রাংশ গায়েব পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে দর্জি দোকানিরা রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল পিআইবিতে ভুয়া বিল কেলেঙ্কারি: মহাপরিচালকের বিরুদ্ধে ২৪ লাখ টাকার আত্মসাতের অভিযোগ কোন দপ্তরে ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব বদল   প্রাথমিক শিক্ষা থেকেই মানোন্নয়নে জোর: নিবিড় তদারকির ঘোষণা প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীর

বিজিবি’র অভিযানে জানুয়ারি-২০২৬ মাসে ১৩১ কোটি ৯৭ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা :০৮ ফেব্রুয়ারি ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি-২০২৬ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে সর্বমোট ১৩১ কোটি ৯৭ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৯৪০.১৭৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৩৭ গ্রাম রৌপ্য, ২১,২৭১টি শাড়ী, ১১,৮৮৩টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ৩,৬০৫টি তৈরী পোশাক, ২,১৮২ মিটার থান কাপড়, ৪,০৩,৪২৭টি কসমেটিক্স সামগ্রী, ২,৫৯৫ পিস ইমিটেশন গহনা, ২৮,৩৩,৬৬৯টি আতশবাজি, ১১,৪৫১ ঘনফুট কাঠ, ৮,৯২৯ কেজি চা পাতা, ২১,৬৫৯ কেজি সুপারি, ২৯,৪৬০ কেজি কয়লা, ১,২৫০ ঘনফুট পাথর, ৩৭১টি মোবাইল, ৩,৭৮৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩০,৫৭৫টি চশমা, ৪১,৭০৩ কেজি জিরা, ৯,৭৮৬ কেজি চিনি, ৮,৭৩৫ কেজি পিয়াজ, ৭,৪০৯ কেজি রসুন, ৮,২৪১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৮,৭৯৯ কেজি সার, ২,৭৪৫ প্যাকেট কীটনাশক, ৫৩৮ লিটার ডিজেল, ৪,১৭,৫১১ পিস চকোলেট, ৯৭৩টি গরু/মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক/কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ/মহেন্দ্র, ৫টি প্রাইভেটকার/মাইক্রোবাস, ১টি ট্রলি, ২৯টি সিএনজি/ইজিবাইক, ৫২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল/ভ্যান।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ১৪টি বিদেশী/দেশীয় পিস্তল, ১টি হ্যান্ড গ্রেনেড, ১৩টি ম্যাগাজিন, ১৮৫ রাউন্ড গোলাবারুদ, ১টি মর্টার সেল, ১টি ককটেল এবং ২৮টি অন্যান্য অস্ত্র।

এছাড়াও গত মাসে বিজিবি কর্তৃক বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ১২,৩২,৮৯৬পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৭৩০ গ্রাম হেরোইন, ১,১৫৬ বোতল ফেনসিডিল, ৮,৯৭০ বোতল বিদেশী মদ, ১৯৮ লিটার বাংলা মদ, ১,২১৬ বোতল ক্যান বিয়ার, ১,৯২৯ কেজি ৫০ গ্রাম গাঁজা, ২,৬৭,৭০৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৯৬,৬৩৮টি নেশাজাতীয় ট্যাবলেট/ইনজেকশন, ৬,০৭৯ বোতল ইস্কাফ সিরাপ, ১৬,২৫৬টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, এবং ১৩,১৪,৭৮৩ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট।

সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৭২ জন চোরাচালানী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ১১৪ জন বাংলাদেশী নাগরিক, ০৫ জন ভারতীয় নাগরিক ও ১৫৯ জন মায়ানমার নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৬ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২৪ অপরাহ্ণ
  • ১৮:০৬ অপরাহ্ণ
  • ১৯:১৯ অপরাহ্ণ
  • ৬:১৭ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102