সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল

নীলফামারী-৩ (জলঢাকা) আসনে ওবায়দুল্লাহ সালাফীর ৬ দফা ইশতেহার ঘোষনা

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি, নীলফামারী :

০৮ ফেব্রুয়ারি, রবিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ ( জলঢাকা) আসনে জামায়াত মনোনিত ও ১২ দল সমর্থিত প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী আধুনিক টেকসই ও উন্নত জলঢাকা গঠনে ০৬ দফা ইশতেহার ঘোষনা করেছেন। আজ রবিবার বেলা ১’০০ ঘটিকায় জামায়াতের জলঢাকা উপজেলা কার্যালয় ‘আল ফালাহ’ মিলনায়তনে জনাকীর্ণ সাংবাদিক সম্মেলনে এই ইশতেহার ঘোষনা করেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। এ সময় নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল, প্রচার বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল-হাছান, জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব কামরুজ্জামান সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

মাওলানা সালাফীর ঘোষিত ইশতেহারে জলঢাকাকে আধুনিক, সমৃদ্ধ ও উন্নত করতে ০৬ দফা কর্ম পরিকল্পনা উল্লেখ করা হয়। দূর্নীতিমুক্ত প্রশাসন, শিক্ষা প্রশিক্ষণ ও কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, নিরাপদ নাগরিক জীবন নিশ্চিত করন, সবার জন্যে চিকিৎসা ও সকলের জন্যে সমানাধিকারকে তিনি অগ্রাধিকার প্রদান করেন।
গুরুত্বপুর্ন অঙীকারের মধ্যে রয়েছে, জলঢাকাকে যানজট মুক্ত করতে বাইপাস সড়ক নির্মান, জলঢাকায় একটি কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মান, চিকিৎসা সেবা সাধারন জনগনের দেরগোরায় পৌঁছাতে উপজেলার ডাউয়াবাড়ী শৌলমারী ও কৈমারী ইউনিয়নের সংযোগস্থলে একটি ১০ শয্যার হাসপাতাল নির্মান, সরকারি বরাদ্দ প্রাপ্তী ও খরচের বিবরনী জনসমক্ষে প্রকাশ করা। এ ছাড়াও একটি সমৃদ্ধ জলঢাকা গঠনে আরও বেশকিছু অলিখিত উন্নয়ন পরিকল্পনা রয়েছে বলে মাওলানা সালাফী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102