সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
হবিগঞ্জের সাতছড়ি সীমান্তের দুর্গম পাহাড়ী বনাঞ্চলে অভিযান চালিয়ে ৫৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৫ বোতল বিয়ার জব্দ করেছে বিজিবি বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ স্কুলে সংস্কৃতিচর্চা নিশ্চিত হলে দেশে উগ্রবাদের স্থান হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মাদক ও অপরাধ হ্রাসে ভাষানটেকে ৪৫০টি এলইডি বাতি স্থাপন করলো ডিএনসিসি কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৫ তম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পিতার রাজনৈতিক অস্তিত্বে কন্যার রাজনৈতিক বলবান নীরব ভাঙনের গল্প: সাইলেন্ট ডিভোর্সের অদৃশ্য বাস্তবতা মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সাথে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেন মহিলা বিষয়ক অধিদফতরের নতুন ডিজি শায়লা শার্মিল

জলঢাকায় জামায়াতের ৩১ দফা ইশতেহার ঘোষণা

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী, স্টাফ রিপোর্টার :

নীলফামারী ৩ আসনে ১২ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা ওবায়দুল্লা সালাফী ৩১ দফা ইশতেহার ঘোষণা করেছেন। রবিবার দুপুরে দলীয় কার্যলয় আলফালাহ তে জনকল্যাণের জন্য উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের সামনে নির্বাচনী ইশতেহার পাট করেন। ইশতেহারে মধ্যে রয়েছে, দুর্নীতির বিরুদ্ধে ‘ জিড়ো টলারেন্স ‘ ভূমি অফিস, থানা, হাসপাতাল, অফিস -আদালত, সরকারি দপ্তরে ঘুষও হয়রানি বন্ধে কার্যকর ব‍্যাবস্থা গ্রহণ করা হবে। সরকারি বরাদ্দ – ব‍্যায় হবে স্বচ্ছতার ভিত্তিতে। অর্থের পরিমাণ ও ব‍্যায় জনসম্মুখে প্রকাশ করা হবে। রাস্তাঘাট, ব্রীজ- কালভার্ট সহ সকল সরকারি প্রকল্পে থাকবে জনগণের অংশগ্রহণ এবং নজরদারির অধিকার। সংসদ সদস্যসহ প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতা হবে জনগণের নিকট।

নিয়োগ ও সরকারি সেবায় স্বজনপ্রীতি বন্ধ করা হবে, সকলের জন্য ন‍্যায‍্য পাওনা নিশ্চিত করা হবে। সরকারি সেবায় ক্ষেত্রে প্রশাসন হবে স্বচ্ছ ও জনবান্ধব। বিনা অপরাধে প্রশাসনিক ও পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। এরকম অবকাঠামোর উন্নয়নের উপর পাঁচ দফা, সু- চিকিৎসা সবার অধিকারের উপর ছয় দফা, শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উপর চার দফা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তার জন্য পাঁচ দফা সহ সবার অধিকার আদায়ে আরও সাত মোট ৩১ দফা ইশতেহার অঙ্গীকার করেন। এসময় আরও উপস্থিত ছিলেন জামাতে ইসলামের জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মনিরুজ্জামান জুয়েল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক প্রভাষক সাদের হোসেন, শিবিরের জেলা সভাপতি তাজমুল হাসান সাগর, উপজেলা আমীর মোখলেছুর রহমান মাষ্টার, উপজেলা নায়েবে আমীর ও নির্বাচনী প্রধান এজেন্ট কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আল হাসান, উপজেলা আইন সম্পাদকের ওমর ফারুক এমএসসি প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102