বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মে থেকে ধান ও গম এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণ বিষয়ে রূপরেখা পর্যালোচনা নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর কুমিল্লা তিতাসে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন, অসহায় পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বিদেশে থেকেও মামলার আসামি আওয়ামী লীগের দুই নেতা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
বিদেশে অবস্থান করেও মামলার আসামি হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। তারা হলেন— জগতপুর ইউনিয়নের জগতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুর রাজ্জাক ভূইয়ার ছেলে, লন্ডন প্রবাসী মোঃ আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন (মামলার ১৯ নম্বর আসামি) এবং উজিরাকান্দি গ্রামের যুবলীগ নেতা শফিকুল ইসলাম ভূইয়া, পিতা মরহুম আশরাফ উদ্দিন ভূইয়া (১৮ নম্বর আসামি)।
জানা গেছে, দুজনের কেউই বর্তমানে এলাকায় অবস্থান করছেন না। আমিনুল ইসলাম ভূইয়া ইয়াছিন দীর্ঘ ২৬ বছর ধরে স্থায়ীভাবে লন্ডনে বসবাস করছেন। অভিযোগিত হামলার সময়ও তিনি লন্ডনেই ছিলেন বলে পরিবার দাবি করেছে। অন্যদিকে, যুবলীগ নেতা শফিকুল ইসলাম গত ৫ আগস্টের পর থেকে ঢাকায় অবস্থান করছেন এবং সরকার পরিবর্তনের পর একবারও এলাকায় যাননি বলে জানা যায়।

তাদের প্রশ্ন, দেশে না থেকে এবং ঘটনাস্থলে উপস্থিত না থেকেও কীভাবে তারা হামলায় জড়িত হলেন? তারা কি কোনো ব্যক্তিগত আক্রোশের শিকার?
স্থানীয় সূত্রে জানা যায়, তিতাসের এক সাবেক বিএনপি নেতার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্ব রয়েছে তাদের। সেই বিরোধের জের ধরেই তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি শুরুতে তেমন আলোচিত না হলেও বর্তমানে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হোমনা উপজেলায় স্বতন্ত্র এমপি পদপ্রার্থী এপিএস এম এ মতিন খান নির্বাচনী প্রচারণায় গেলে একদল দুর্বৃত্ত তার মিছিলে হামলা চালায়। এতে প্রার্থীসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে হোমনা থানায় মামলা দায়ের করেন হোমনা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল হক জহর। মামলায় মোট ২১৫ জনকে আসামি করা হয়। তাদের মধ্যে তিতাস উপজেলার চারজন রয়েছেন। অন্য দুজন হলেন জগতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি তফাজ্জল হোসেন তবিল এবং যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)।

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে নিন্দা ও আলোচনা চলছে। সংশ্লিষ্টদের দাবি, সঠিক তদন্ত ও যাচাই-বাছাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হোক এবং নির্দোষ ব্যক্তিদের যেন এভাবে হয়রানি না করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102