শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

কুমিল্লা হোমনায় দুই ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্টে ২ লক্ষ ৭০ হাজার জরিমানা

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর বাজারে দুইটি ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করে ২ লক্ষ ৭০ হাজার জরিমানা ও ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১টায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মোঃ মামুন অর রশিদ উপস্থিত ছিলেন।
অভিযানে রঞ্জিত ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠান পরিচালনা এবং ল্যাব টেকনোলজিস্ট ছাড়া ডায়াগনস্টিক পরীক্ষার রিপোর্ট প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ডক্টরস ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া ল্যাব পরিচালনা ও অনুপযোগী বর্জ্য ব্যবস্থাপনার অভিযোগ প্রমাণিত হওয়ায় একই আইনে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উভয় প্রতিষ্ঠানের ল্যাব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় এবং প্রয়োজনীয় লাইসেন্স ও লোকবল নিশ্চিত না করে ল্যাব পরিচালনা না করার মর্মে মুচলেকা নেওয়া হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আহাম্মেদ মোফাচ্ছের বলেন এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102