শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে –তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার

তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সাংবাদিকদের পেশাদারিত্বের বিষয়ে আপোষহীন হতে হবে। কোন অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি করা যাবে না।

আজ ঢাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স আয়োজিত গণমাধ্যম উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় অংশগ্রহণকারী সাংবাদিকদের এই আয়োজনে গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ বিষয়ে উপদেষ্টা বলেন, ৫৪ বছরেও একটা গণমাধ্যম কমিশন এবং সম্প্রচার অধ্যাদেশ করা যায়নি, এটা হতাশাজনক। আমরা চেষ্টা করছি সরকার, সাংবাদিক ও সংশ্লিষ্ট সকলের মতামতের ভিত্তিতে এ দুটি অধ্যাদেশ জারি করে যেতে; সময় স্বল্পতার কারনে যদি সম্ভব না হয়, অন্তত চূড়ান্ত খসড়া প্রস্তুত করে যেতে। জনমতের জন্য খসড়া দুটো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশনের মতামতকে ভিত্তি ধরে এটা করা হয়েছে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, হুমকি-ধামকির ভাষা পরিহার করতে হবে। পেশাদারিত্ব দিয়ে নিজেদেরকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে হবে। সংবিধানে যে বাক স্বাধীনতার সুরক্ষা দেওয়া হয়েছে, সংগঠন করার স্বাধীনতা দেওয়া হয়েছে তা অন্তরে ধারণ করতে হবে। তিনি বলেন, সাংবাদিকদের মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে মূল লক্ষ্য হতে হবে বস্তুনিষ্ঠতা। উপদেষ্টা আরো বলেন, আজকের অনুষ্ঠানের মূল আবেদন হলো শুধু স্বৈরাচার না, স্বৈরাচারী ব্যবস্থা যেন আর কখনো ফিরতে না আসতে পারে সেদিকে লক্ষ্য রাখা।

অনুষ্ঠানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়-র মা সামসি আরা জামান বলেন, সাংবাদিকদের সম্মানজনক জীবিকা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে যাতে ফ্যাসিবাদ তাদেরকে ব্যবহার করতে না পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফ্যাসিবাদমুক্ত সমাজ চাই-এর আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির, চট্টগ্রাম প্রেস ক্লাবের সেক্রেটারি গোলাম মওলা মুরাদ, জুলাই রেভ্যুলশনারি জার্নালিস্ট অ্যালায়েন্সের সভাপতি, যমুনা টিভির বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রিয় যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, জাতীয় প্রেস ক্লাবের সেক্রেটারি আইয়ুব ভূঁইয়া, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জনাব ওবায়দুর রহমান শাহীন।

এসময় আসন্ন গণভোট ও নির্বাচনে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতার জন্য একটি হটলাইন নাম্বার ০৯৬৪৪১১১৪৪৪ উদ্বোধন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102