সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

কুড়িগ্রামে সেনাবাহিনীর সহায়তায় খুনের মামলার আসামী গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ২৪৯ বার পড়া হয়েছে

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে সেনাবাহিনীর সহায়তায় খুনের মামলার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ২৮ মার্চ রাত ১০টায়, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের একটি পেট্রোল টিম একটি খুনের মামলার অভিযুক্ত আসামি মোঃ জাহিদুল ইসলাম বুলেট (৩২) কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অভিযুক্ত আসামি মোঃ নাজমুল ইসলাম (৩২) বুলেট কুড়িগ্রাম সদর উপজেলার দক্ষিন খলিলগঞ্জ গ্রামের মোঃ দুলু মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে ২০২৫ সালের একটি খুনের মামলা, মাদক পাচার ও সন্ত্রাসীর কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

জানা যায়, আনিসুর রহমান নামের একজন সাবেক সার্জেন্ট গত ২৫ মার্চ কুড়িগ্রাম সদরের যতিনের হাট বাজার থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) থেকে পণ্য কিনতে গিয়েছিল, সেখানে মোঃ জাহিদুল ইসলাম বুলেট ও তার ভাই নাজমুল হকের সাথে মৌখিক বিবাদে জড়িয়ে পড়লে বিষয়টি শারীরিক হামলার রূপ নেয়, তখন সার্জেন্ট আনিসুর নিজেকে একজন সেনা সদস্য হিসাবে পরিচয় দেন তখন অভিযুক্তরা হামলা আরও তীব্র করে তোলে, তাকে মারাত্মকভাবে প্রহার করা হলে তার হাঁটু ভেঙ্গে গেলে মারাত্নক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর সিএমএইচ নিয়ে যায়, যেখানে তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন এবং পরে সার্জিক্যাল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়।

পরে গতকাল ২৮ মার্চ সাবেক সার্জেন্ট মোহাম্মদ আনিসুর রহমান (৩৭বিআইআর, এলপিআর) ও তার স্ত্রী মোছাঃ শামসুন্নাহার বেগম কুড়িগ্রাম সেনাক্যাম্পে একটি অভিযোগ দাখিল করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত খুনের মামলার আসামি নাজমুল ইসলাম বুলেট (৩২) কে গ্রেপ্তার করে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102