শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

স্বাস্থ্য সেবা খাতে এনজিওদের কার্যক্রম বৃদ্ধির আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৯ জানুয়ারি, ২০২৬

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য সেবা খাতে কার্যক্রম বৃদ্ধির জন্য বেসরকারি সংস্থাসমূহ তথা এনজিওদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মাতৃ ও শিশু স্বাস্থ্য, অসংক্রামক রোগ, প্রবীণ স্বাস্থ্য সেবা, তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ ইত্যাদি কার্যক্রমে এনজিওসমূহ অংশগ্রহণ করছে। আশা করি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে তারা সরকারের পাশাপাশি অব্যাহতভাবে কাজ করে যাবেন।

সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ “স্বাস্থ্য সেবায় এনজিও এর সম্পৃক্ততা” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান।

বিশেষ অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, মাতৃ ও শিশুমৃত্যু রোধে দাইদের প্রশিক্ষণ দিতে হবে। কেননা সারাদেশে বিশেষত গ্রামাঞ্চলে দাইদের উপর আমাদের নির্ভর করতে হয়। তিনি আরও বলেন শুধু পরিবেশ নিয়ে আন্দোলন করলেই হবে না, অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন,
মানসিক স্বাস্থ্য ও চক্ষু স্বাস্থ্যেও নজর দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের নিকটে যেন ফার্স্ট ফুড দোকান না থাকে। বাল্যবিবাহের শিকার শুধু মেয়ে নয় ছেলেদেরও কম বয়সে বিয়ে দেয়া হচ্ছে এ বিষয়েও কাজ করা দরকার। তারা ইউনিভার্সেল হেল্থ কাভারেজের প্রয়োজনীয়তা তুলে ধরেন। স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো যেনো রোগী বান্ধব হয় সে ব্যাপারেও বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। তাঁরা “ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫” প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে স্বাস্থ্য সচিব মোঃ সাইদুর রহমান বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে ৩৫ টি মন্ত্রণালয়ের মধ্যে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে সে কার্যক্রমে এখন থেকে এনজিও গুলোওকেও সম্পৃক্ত করা হলো।

এসময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে ফিজিওথেরাপির স্বেচ্ছাসেবী সংগঠন সিআরপি (সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড)-এর পরিকল্পক ও প্রতিষ্ঠাতা ভ্যালেরি অ্যান টেইলরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102