রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছুবে যাবে গণভোটের লিফলেট

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৮ জানুয়ারি ২০২৬

ঢাকা মহানগরীর প্রতিটি বাসায় পৌঁছে দেয়া হবে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট।

এ ছাড়াও মহানগরীর (উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন) হাইরাইজ ভবনসমূহে ড্রপ ডাউন ব্যানার, বিলবোর্ড স্থাপন, সড়কদ্বীপ সমুহে দৃষ্টিনন্দন ফেস্টুন ও বিভিন্ন স্থাপনায় স্টিকার প্রদর্শনীর মাধ্যমে নগরবাসীকে একটি গণতান্ত্রিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘হ্যাঁ’ ভোট দিতে উদ্বুদ্ধ করা হবে।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ( উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে তাঁর কাযালয়ে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহমুদুল হাসানের বৈঠকে এ তথ্য জানানো হয়।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুৎ এর ৩.৭২ কোটি গ্রাহকের কাছে হ্যাঁ লিফলেট

ঢাকা ১৮ জানুয়ারি ২০২৬

দেশের পল্লী অঞ্চলে বিদ্যুৎ সেবা পৌঁছে দেবার প্রতিষ্ঠান পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) তার ৩.৭২ কোটি গ্রাহকের কাছে আসন্ন গণভোটে পরিবর্তনের জন্য ‘হ্যাঁ’ শিরোনামের লিফলেট।

আজ বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজের সাথে তাঁর কার্যালয়ে বৈঠককালে এ তথ্য জানান আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়াউল আলম।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102