রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

মেঘনায় ৮ বছরের শিশুকে ধর্ষ’ণের অ’ভিযোগ, জিজ্ঞাসাবাদে আ’টক-১

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ- মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে ০৮ (আট) বছরের এক শিশুকে ধ’র্ষণের অ’ভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মো. নাসির (৬০)–কে জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করেছে মেঘনা থানা পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ভাওরখোলা গ্রামের উত্তর পাড়ার এক শিশু (৮) এই নৃশংস ঘটনার শিকার হয়। অভিযুক্ত মো. নাসির একই গ্রামের ভেরি বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের আত্মীয় বলে জানা গেছে। শিশুটি তার নানার বাড়িতে বেড়াতে আসলে বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।
তবে পরিতাপের বিষয় হলো, ঘটনার পর অভিযোগকারীরা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে গড়িমসি করছেন বলে জানা গেছে। স্থানীয় সাংবাদিকদের লেখালেখির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ভোরে মেঘনা থানা পুলিশ অভিযুক্ত নাসিরকে আটক করে থানায় নিয়ে আসে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভুক্তভোগী শিশুর অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর ভাওরখোলা ইউনিয়নজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই এমন নৃশংস ঘটনার ঘটনায় হতবাক হয়ে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন ব্যক্তি এই প্রতিবেদককে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই বিষয়টি এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি উঠতে থাকে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, স্থানীয় সাংবাদিকদের লেখালেখির ভিত্তিতে অভিযুক্তকে ভোরবেলায় আ’টক করে থানায় আনা হয়েছে। বর্তমানে তাকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনো ভিকটিমের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102