সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

প্রতিদ্বন্দ্বীকে রোহিঙ্গা বলে ইঙ্গিত করলেন, ব্যারিস্টার রুমিন ফারহানা

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ইঙ্গিত করে রোহিঙ্গা হিসেবে উল্লেখ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে তিনি এমন ইঙ্গিত করেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের আমলে সদর আসনের এম.পি সরাইল-আশুগঞ্জ এসে মাতাব্বরি করতেন। এখন একজন রোহিঙ্গা প্রার্থী সদরের একজনের কাছে গিয়ে বসে থাকেন।

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র রুমিন ফারহানা প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিস্কার হন। আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি জুনায়েদ আল হাবিব। মূলত জুনায়েদ আল হাবিবকেই এ ইঙ্গিত করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেননা, জুনায়েদ আল হাবিবের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামে। যা হলফনামার স্থায়ী ঠিকানায় তিনি উল্লেখ করেছেন। বর্তমান ঠিকানায় তিনি ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া গ্রাম উল্লেখ করেছেন।

জুনায়েদ আল হাবিব সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর- বিজয়নগরের ২ ইউনিয়ন) আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী খালেদ হোসেন মাহবুবের সাথে একাধিক আয়োজনে যোগ দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102