রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

তিতাসে হাজী আবদুল হাকিম ব্যাপারীর জানাজায় মানুষের ঢল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের কৃতিসন্তান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো.সামির হোসেন মোল্লার পিতা মরহুম হাজী আবদুল হাকিম ব্যাপারীর জানাজায় মানুষের ঢল নেমে আসে। আজ বৃহস্পতিবার বেলা দুই টায় উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে মরহুম হাজী আবদুল হাকিম ব্যাপারীর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজা পূর্ব মুহূর্ত মরহুম আবদুল হাকিম ব্যাপারীর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন-২(হোমনা-তিতাস) আসনে ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডা.গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, বাতাকান্দি বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা বিল্লাল হোসেন প্রমুখ।

এছাড়া মরহুমের জানাজায় অংশ গ্রহণ করেন-
তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা, ভআবুল হোসেন বুলবুল,
আক্তারুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, শাহজাহান সওদাগর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডা.আবু নাছের ভূইয়া, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রধান, কুমিল্লা উত্তর জেলা যুব দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ খান, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন সরকার, মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু,  উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মো.নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, উপজেলা জাসাসের আহবায়ক দেলোয়ার হোসেন প্রধানসহ বিভিন্ন এলাকা থেকে আগত অসংখ্য মুসল্লী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102