সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

তুলাকান্দি কমিউনিটি ক্লিনিকের বেহাল অবস্থা, ঝুঁকিতে রোগী ও সেবাদান

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের তুলাকান্দি কমিউনিটি ক্লিনিকের বর্তমান অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ক্লিনিক ভবনের একাধিক স্থানে দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। বর্ষা মৌসুমে ছাদ ও দেয়াল দিয়ে হাত দিয়ে ধরা মতো পানি চুঁইয়ে পড়ে, যা রোগী ও স্বাস্থ্যসেবাদানকারীদের জন্য মারাত্মক দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

ক্লিনিকে ওষুধ নিতে আসা এক ব্যক্তি জানান, “বৃষ্টি হলে ক্লিনিকের ভেতরেই আমাদের গায়ে পানি পড়ে। এমন অবস্থায় এখানে বসে চিকিৎসা বা ওষুধ নেওয়া খুব কষ্টকর হয়ে যায়।” এলাকার এক মুরুব্বী বলেন, “সরকারি বিনামূল্যের ওষুধ ও প্রাথমিক চিকিৎসা নিতে প্রতিদিন অনেক মানুষ এখানে আসেন। কিন্তু ভবনের এই বেহাল অবস্থার কারণে সবাই আতঙ্কে থাকেন যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”

উল্লেখ্য, এই কমিউনিটি ক্লিনিকটির জন্য জমি দান করেন আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ মৌলভী। এলাকাবাসী তাঁর এই মহৎ উদ্যোগের যথাযথ মর্যাদা রক্ষার পাশাপাশি ক্লিনিক ভবনটি দ্রুত সংস্কার ও নিরাপদ করার জোর দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মতে, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জনস্বার্থে তুলাকান্দি কমিউনিটি ক্লিনিক ভবনটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কার ও পুনর্নির্মাণের দাবি জানানো হচ্ছে।

দৃষ্টি আকর্ষণ :
এই বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তিতাস
সিভিল সার্জন, কুমিল্লা
তিতাস উপজেলা প্রশাসন
এবং প্রয়োজনে এলজিইডি (এলজিডি–এর সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102