রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ভারতীয় বোর্ডের প্রশংসা করলেন আজহার

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

সোমবার, ০৫ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে ভারত ও বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে চলছে তীব্র আলোচনা-সমালোচনা। যেখানে ভারতের অনেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, সেখানে ভিন্নমত পোষণ করেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি বরং এ সিদ্ধান্তের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর প্রশংসা করেছেন।

ভারতের কয়েকজন উগ্রপন্থী রাজনৈতিক নেতা আইপিএলে মুস্তাফিজকে অন্তর্ভুক্ত করা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতার ঘটনার প্রেক্ষাপটে কোনো বাংলাদেশি ক্রিকেটারের আইপিএলে অংশগ্রহণ গ্রহণযোগ্য নয়।

এই প্রেক্ষাপটে মোহাম্মদ আজহারউদ্দিন বাংলাদেশে চলমান পরিস্থিতির তীব্র নিন্দা জানিয়ে বিসিসিআইয়ের অবস্থানকে সমর্থন করেন। বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বোর্ড কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বাংলাদেশে যা ঘটছে, তা মোটেও ভালো নয়। যদিও খেলাধুলা আলাদা বিষয়, তবুও বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, তারা নিশ্চয়ই পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করেই নিয়েছে।

এদিকে, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশও। এরই মধ্যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে স্থানান্তরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বিসিবি।

গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে কূটনৈতিক ও ক্রীড়াজটিলতা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102