বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত, জাল যার জলা তার –ভূমিমন্ত্রী বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ৫১ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছে ডিএমপির পল্টন মডেল থানা পুলিশ সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি টেকনাফের হ্নীলা সীমান্তে বিজিবির অভিযানে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার কুমিল্লা তিতাস জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাজী মুকবুল হোসেনকে দেখতে চায় এলাকাবাসি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কো প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালুকরণে পরামর্শ সভা অনুষ্ঠিত ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র্যাপিং সেবা

জাতীয় কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৬ (শনিবার):

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

আজ বিকেলে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ কাবাডি দল বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ কাবাডি দলের মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই বিজিবির খেলোয়াড়রা কৌশল, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত বিজিবি কাবাডি দল ৩৩–২৮ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)-২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ সহ ১২টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102