শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী পাকিস্তানি প্রতিপক্ষের সাথে পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

কক্সবাজারে বার্ষিক ভ্রমণে সরাইল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ

মো: ফারুক আহম্মেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০১ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাপ রিপোর্টার:

সাংবাদিকদের পেশাদারিত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার পেশাদার সাংবাদিকদের সংগঠন সরাইল সাংবাদিক পরিষদের এর বার্ষিক আনন্দ ভ্রমণ উদযাপন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ২০২৫বিদায় উপলক্ষে সকলের সিদ্ধান্ত মোতাবেক বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করা হয়।

এই আনন্দ ভ্রমণে অংশগ্রহণকারী সাংবাদিকরা পেশাগত চাপ থেকে মুক্ত হয়ে সমুদ্রের ঢেউয়ের মাঝে নির্মল বাতাসে নিজেদের একটুখানি প্রশান্তির সময় কাটানোর সুযোগ পান। বুধবার ৩১ ডিসেম্বর রাতে সরাইল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দের সাথে ভৈরবের সন্তান জনাব আপেল মাহমুদ (পুলিশ সুপার টুরিস্ট পুলিশ দায়িত্বপ্রাপ্ত কক্সবাজার) এর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করি এবং তিনি আমাদেরকে এখানকার নিরাপত্তা ও ভ্রমণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন এবং বলেন কক্সবাজারে আসা সকল টুরিস্টদের সকল প্রকার নিরাপত্তা দিতে মাঠে কাজ করছে টুরিস্ট পুলিশ,পরে তিনি সরাইল সাংবাদিক পরিষদের সকলকে চায়ের দাওয়াত করেন।

এছাড়াও আমাদের খোঁজ নিতে মটোফোনে যোগাযোগ করেন সরাইল থানার সাবেক ভারপ্রাপ্ত সেকেন্ড অফিসার আব্দুর রহমান খান পাঠান, পরবর্তীতে কক্সবাজার লাবনী পয়েন্ট তাহার সাথে সৌজন্য সাক্ষাৎ করি তখন তিনি আমাদের সার্বিক খোঁজ খবর নেন এবং আমাদেরকে আশ্বস্ত করেন আমরা যতদিন কক্সবাজারে থাকবো, ততদিন আমাদের খোঁজ খবর রাখবেন। তিনি সরাইল যতদিন চাকরি করেছেন সুনামের সাথে দক্ষ অফিসার হিসেবে সরাইলের মানুষকে সেবা দিয়েছেন এখনো সরাইলের মানুষ তাকে স্মরণ করে।

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থানসমূহ এবং সেখানকার আতিথেয়তা সাংবাদিক পরিষদের সবাইকে মুগ্ধ করেছে। আনন্দ ভ্রমণে সাংবাদিকরা সমুদ্র সৈকতে একত্রে সময় কাটিয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় করেছেন। সরাইল সাংবাদিক পরিষদের সভাপতি বলেন, এ ধরনের ভ্রমণ পেশাগত সম্পর্ককে আরও উন্নত করতে সাহায্য করে এবং কাজের মাঝে একটি রিফ্রেশমেন্ট হিসেবে কাজ করে। সাধারণ সম্পাদক বলেল, ভ্রমণটি সবার জন্য শিক্ষণীয় ও আনন্দময় ছিল। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান।
সব কিছু ঠিক থাকলে ভ্রমণ শেষ করে আগামী ২ জানুয়ারি ২০২৬ ইং, সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে যাত্রা করবে বলে সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102