রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তিস্তা নদীর অববাহিকা ও চরাঞ্চল জুড়ে পেঁয়াজের ব্যাপক চাষ, বাম্পার ফলনের হাতছানি

মাহমুদ আল হাসান
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

মাহমুদ আল-হাছান, বিশেষ প্রতিনিধি :

উত্তরাঞ্চলের নীলফামারী ও লালমনিরহাট জেলায় তিস্তা নদীর অববাহিকা ও চরাঞ্চল জুড়ে সবুজের সমারোহে ভরে উঠেছে। দেখলে বিশ্বাস করার উপায় নেই যে কিছুদিন আগেই বন্যার সময় একূল ওকূল পানিতে ডুবে ছিলো পুরো এলাকাটি। নদীর মাঝখানে জেগে ওঠা পুরো চরাঞ্চল ও নদীর তীরবর্তী এলাকায় পেঁয়াজের ব্যাপক চাষ হয়েছে এবার। বাম্পার ফলনের আশা করছেন পেঁয়াজ চাষীরা।

নীলফামারী জেলার ডিমলা ও জলঢাকা উপজেলা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা, কালিগঞ্জ উপজেলা ও রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বিস্তীর্ন চরাঞ্চল জুড়ে চাষ হয়েছে পেঁয়াজ ও রসুনের। রংপুর বিভাগীয় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের দেয়া তথ্য মতে এবার এই অঞ্চলে প্রায় ০৭ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ করা হচ্ছে যেখান থেকে প্রায় দেড় লাখ টন পেঁয়াজ উৎপাদিত হবে বলে আশা করছে রংপুর কৃষি সম্প্রসারন বিভাগ। উল্লেখিত পরিমান পেঁয়াজ এই এলাকার চাহিদা পুরন করে দেশের অন্যান্য অঞ্চলেও সরবরাহ করা সম্ভব হবে বলে মনে করছেন কৃষিবিদগন।

সাম্প্রতিক বছরগুলোতে বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারনে পেয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ব্যাহত হয় যার ফলে দেশে পেঁয়াজের চাহিদা পুরনে ভারত থেকে আমদানি নির্ভরতা সৃষ্টি হয়। আমদানি নির্ভরতার কারনে পেঁয়াজের বাজারদর স্থিতিশীল রাখা সম্ভব হয়ে ওঠে না। পেঁয়াজ উৎপাদনের গৃহিত লক্ষ্যমাত্রা অর্জিত হলে পেঁয়াজ আমদানির চাপ উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে এবং বাজার স্থিতিশীল হবে বলে মনে করছে কৃষি সম্প্রসারন বিভাগ।

জলঢাকা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা জনাব খোরশেদ আলম বলেন, দেশে পেঁয়াজের চাহিদা পুরনে কৃষকদের পেঁয়াজ চাষে উৎসাহ প্রদান করতে এ বছর কৃষকদের প্রণোদনার আওতায় পর্যাপ্ত পেঁয়াজ বীজ ও সার প্রদান করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও পাতা মড়ক রোগ দমনে করণীয় ব্যাবস্থা সম্পর্কে কৃষকদের সচেতন করতে নিয়মিত মাঠ পর্যবেক্ষন ও নিবিড় পরিচর্যা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102