শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা দাউদকান্দিতে খাল থেকে উদ্ধার হওয়ান অজ্ঞাতনামা লা’শের পরিচয় মিলেছে ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ

সম্রাট বাহিনীর প্রধান গণপিটুনিতে নিহত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

রাজবাড়ীর পাংশার কলিমহর এলাকায় চাঁদাবাজি করার সময় সম্রাট বাহিনীর প্রধান অমৃত মণ্ডল ওরফে সম্রাট গণপিটুনিতে নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা সহযোগী সেলিমকে পুলিশ অস্ত্রসহ আটক করেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত রাত পৌনে ১১টার দিকে কলিমহরের হোসেনডাঙ্গা এলাকায় গণপিটুনিতে সম্রাট মারা যান। তার বিরুদ্ধে হত্যা ও অন্যান্য অপরাধের কয়েকটি মামলা রয়েছে।

সম্রাটের সহযোগী সেলিমকে একটি পিস্তল ও একটি ওয়ান শুটারগানসহ আটক করা হয়েছে। সম্রাটের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

জানা গেছে, সম্রাট হোসেন ডাঙ্গার অক্ষয় মণ্ডলের ছেলে। তিনি নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি করতেন। দীর্ঘদিন ভারতে পালিয়ে থাকার পর সম্প্রতি নিজ এলাকায় ফিরে এসে এক বাড়িতে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গত রাতে সম্রাট ও তার বাহিনী ওই বাড়িতে চাঁদার টাকা নিতে যান। তখন বাড়ির লোক ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে আশপাশের জনতা এসে তাকে গণপিটুনি দেয়, যা নিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্য সহযোগীরা পালিয়ে গেলেও সেলিম অস্ত্রসহ আটক হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102