রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বাণিজ্যমন্ত্রীর সাথে কানাডার হাইকমিশনার এর বৈঠক সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানায় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক সাভার-আশুলিয়ায় ডিবির অভি”যানে-ই”য়া”বা হেরো”ইনসহ ৭ মা”দ”ক ব্যব”সায়ী গ্রেফ”তার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতৃবৃন্দের বৈঠক প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ —মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে বিক্রয়মূল্য সমন্বয় করেছে সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর —-তথ্য প্রতিমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার রাজধানীর খেলার মাঠ উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে পরিদর্শন টিম

পঞ্চগড়ের আটোয়ারীতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা, বিচারের দাবিতে বাবা মায়ের সংবাদ সম্মেলন

মো: নাজমুল হক
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল হক আটোয়ারী প্রতিনিধি ঃ

পঞ্চগড়ে বিয়ের দুই বছরের মাথায় মেয়েকে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অভিযোগ তুলে দোষিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করছেন ওই গৃহবধূর বাবা-মা।

গত শনিবার বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন করেন আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার।
সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে। তাদের সংসারে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত ২২ নভেম্বরে রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। সকালে তারা ওই গৃহবধুর পরিবারকে জানায় বিষপানে আত্মহত্যা করেছে রত্না। কিন্তু ওই গৃহবধুর পরিবারের লোকজন গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান। এমনকি বিষের কোন আলামতও পাননি তারা। তাদের দাবি হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।

মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামীপক্ষ থেকে টাকার বিনিময়ে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দিন। তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে তারা। এখন তারা ময়নাতদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছেন। ওরা প্রভাবশালী হওয়ায় আমাদের হুমকি ধামকি দিচ্ছে। প্রধান আসামী এখনো গ্রেপ্তার হয়নি। আমি আমার মেয়েকে হত্যার সাথে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নিহত রতœার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মোঃ নাজমুল হক
আটোয়ারী প্রতিনিধি, পঞ্চগড়।
০১৭২৩১৭৪৩৬১
২১ডিসেম্বর ২০২৫ খ্রি:।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102