বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

মাগুরা- ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুটিমিয়া মনোনয়ন ফ্রম সংগ্রহ শেষ পুলিশের কাছে আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি :

খন্দকার নজরুল ইসলাম মিলন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাগুরা-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী, মাগুরা শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি কতুবুল্লাহ হোসেন কুটি মিয়াকে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে নির্বাচনী এলাকায় ফেরার পথে আটক করেছে পুলিশ।

১৫ ডিসেম্বর সোমবার দুপুরে মাগুরা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফরম সংগ্রহের পর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য কথা বলেন কুটি মিয়া।

এরপর নিজ নির্বাচনী এলাকা শ্রীপুরে ফেরার পথে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। তবে আটকের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার একান্ত সহকারী মিটুল হোসেন জানান,
মনোনয়ন ফরম সংগ্রহ করে বাড়ি ফেরার পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে ডিবির একটি টিম আমাদের গাড়ির গতিরোধ করে। পুলিশ সুপারের সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর আলোচনা আছে এমন কথা বলে তাকে তাদের গাড়িতে তুলে পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে কী কারণে তাকে নেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা নিশ্চিত নই।

এ বিষয়ে মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন,
কুতুবুল্লাহ হোসেন মিয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার তদন্তপ্রাপ্ত আসামি। আমরা তাকে দীর্ঘদিন ধরে খুঁজছিলাম। তিনি স্বতন্ত্র প্রার্থী কি না—এ বিষয়টি আমাদের জানা ছিল না।

উল্লেখ্য, কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়া শ্রীপুর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই। তিনি শ্রীপুর উপজেলার শ্রীখোল ইউনিয়নের বর্তমান নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102