সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন— পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান নারী হকি দলের ঐতিহাসিক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মঃ নিম্নমানের পচা খাবারে অসুস্থ হচ্ছে শিশুরা’ শীর্ষক সংবাদটি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সনি বাংলা টিভির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনে উদযাপন কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৯,৯৭০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য জব্দ আইপিটিভি ওনার্স এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন জকিগঞ্জে বিজিবির উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নির্ধারিত নিয়মে চলমান; আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর Intellectual PropWorlderty Organisation (WIPO) থোখিত “বিশ্ব মেধাসম্পদ দিবস ২০২৬” উদযাপন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় পুলিশ সুপার “আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে বদলির শিকারও হলেও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পিছপা হব না”

তারেক মাহমুদ জয়
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

তারেক মাহমুদ জয়, ঝিনাইদহ প্রতিনিধি :

সবার প্রতি সমান অধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি বদলির শিকারও হই, তবুও নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে এক বিন্দু পিছপা হব না। ঝিনাইদহকে একটি নিরাপদ, মাদকমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার (এসপি) মাহফুজ আফজাল। একই সাথে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন, ঝিনাইদহকে নতুন আঙ্গিকে সাজাতে যা করার দরকার তাই করবেন তিনি।

সোমবার দুপুরে পুলিশ সুপারের নিজস্ব কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্যমূলক মতবিনিময় সভায় তিনি এই প্রতিজ্ঞা ব্যক্ত করেন।

সভায় প্রধান বক্তা হিসেবে পুলিশ সুপার মাহফুজ আফজাল তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু, এই স্লোগান শুধু কথায় নয়, কাজে প্রমাণ করতে চান তিনি। তিনি আরও উল্লেখ করেন, আইনি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের যেন কোনো প্রকার হয়রানি না হয়, সে বিষয়ে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক থাকবেন।
তিনি বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এই অভিশাপ তরুণ সমাজকে ধ্বংস করছে, তাই মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। কিশোর অপরাধ দমন করা হবে কঠোর হস্তে।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ঝিনাইদহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে জেলাকে একটি নতুন আঙ্গিকে এবং শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “আপনারা সমাজের দর্পণ। আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদের ভুলগুলো ধরিয়ে দিলে আমরা দ্রুত সংশোধনের সুযোগ পাব।” মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইমরান জাকারিয়া এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বিমল সাহা, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এনটিভি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি মিজানুর রহমান বাবুল, সাংবাদিক দেলোয়ার কবীর, আজিজুর রহমান সালাম, রাজিব হাসান, শাহরিয়ার রহমান রকি, শাহানুর রহমান, এমএ কবীর, এস এম রায়হান, সম্রাট হোসেন ও জাহিদুজ্জামান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102