মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
গণভোটের রায়কে আদালতে নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে —– নাহিদ ইসলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে অপতথ্যের বিরুদ্ধে সাধারন যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ —বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্রমিকদের বড় অংশ এখনও অনানুষ্ঠানিক, আনুষ্ঠানিক কাঠামোয় আনার তাগিদ —-বাণিজ্যমন্ত্রীর খন্দকার আব্দুল মুক্তাদির শতভাগ বই পরিমার্জন হবে, শারীরীক ও মানসিক শিক্ষা বাধ্যতামূলক —শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে কঠোর নির্দেশনা — শিক্ষা মন্ত্রী মশক নিয়ন্ত্রণে দিনে ৩ বার মশার ওষুধ প্রয়োগ করবে ডিএনসিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ আর্থিক খাতে অস্থির সময়: সবাই একসঙ্গে ‘ব্যক্তিগত সমস্যায়’? এক বছরের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে এসএসএফের নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

জলঢাকায় পানির দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন, জলঢাকা নীলফামারী প্রতিনিধি :

“নদী বাঁচাও জীবন বাঁচাও, নদী বাঁচাও কৃষক বাঁচাও”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় কৃষকদের মাঝে দ্রুত সেচের পানি বিতরণের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ডিসেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন গ্রামের কৃষকদের আয়োজনে গোলনা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হয় ।মানববন্ধনে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার সাবেক যুগ্ম সদস্য সচিব মোঃ সাব্বির হোসেন, রেদওয়ান ও বকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে অংশ নেওয়া একাধিক কৃষক জানান, প্রায় ২০ বছর ধরে উপজেলার ৭টি ইউনিয়ন সেচের পানির সুবিধা থেকে বঞ্চিত। বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধি পাওয়ায় তিন ফসলি এ এলাকায় পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় উৎপাদন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। তারা আরও জানান, এলাকায় ছোট-বড় বহু ক্যানেল থাকলেও শুষ্ক মৌসুমে পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়তে হচ্ছে। কৃষকদের জমিতে যেন দ্রুত সেচের পানি পৌঁছানো হয়—এই দাবিতেই আজকের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান। ধর্মপাল, শিমুলবাড়ি, গোলনা, কাঁঠালী ও গুলমুন্ডা ইউনিয়নের হাজারো কৃষক মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অংশ নেন। তারা অতিদ্রুত বুড়িতিস্তা নদী খননসহ অত্র এলাকায় জরুরি ভিত্তিতে সেচ কার্যক্রম চালু এবং কৃষকদের মাঝে পর্যাপ্ত পানি সরবরাহের দাবি জানান।

এ সময় কৃষকরা প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে অবস্থান নিলে সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে ভোগান্তির সৃষ্টি হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় খনন প্রকল্প দ্রুত বাস্তবায়নের আশ্বাস পাওয়া গেলে আন্দোলনকারীরা জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলমের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেন। এ কর্মসূচিকে ঘিরে জলঢাকা উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী দুই উপজেলার মানুষ ব্যাপকভাবে অংশ নেয়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102