রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রানীশংকৈলে সুবিধাভোগীদের মাঝে জিংক সমৃদ্ধ ধান বীজ বিতরণ

মো: পেয়ার আলী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

পেয়ার আলী, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ৪ ডিসেম্বর ( বৃহস্পতিবার) রাণীশংকৈল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন অফ বাংলাদেশ রিয়্যাক্টস ইন প্রজেক্টের আয়োজনে এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে লেহেম্বা, নন্দুয়ার, হোসেনগাঁও, নেকমরদসহ চারটি ইউনিয়নে ১৮০ জন সুবিধাভোগীর মাঝে বিনামূল্যে চার কেজি করে জিংক সমৃদ্ধ ধানের (ব্রি ধান ৭৪ এবং ১০২) বীজ বিতরণ করা হয়।

উক্ত বীজ বিতরণ প্রোগ্রামটি তিনটি স্থানে অনুষ্ঠিত হয়- লেহেম্বা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকমরদ ইউনিয়ন পরিষদ এবং বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ে। উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের উপস্থিতিতে নন্দুয়ার এবং হোসেনগাঁও ইউনিয়নের সুবিধাভোগীদের বলিদ্বারা উচ্চ বিদ্যালয় মাঠে ৮০ জন কৃষককে জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে।

উক্ত স্থানে আরো উপস্থিত ছিলেন বলিদ্বারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, নন্দুয়ার ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার একরামুল করিম এবং রিয়্যাক্টস ইন প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার,প্রজেক্ট অফিসার বিলকিস বেগম, কমিউনিটি সুপারভাইজার রিফাত মাহমুদসহ কমিউনিটি ফ্যাসিলিটেটরগন।

উক্ত অনুষ্ঠানে জিংকের অভাবে কি কি সমস্যা হয় এবং কিভাবে এটা দূর করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়। জিংক ধান চাষ নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করা হয় এবং কৃষকদের সুবিধার্থে প্রত্যেককে একটি করে লিফলেট দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102