শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১ জানুয়ারী ২০২৬ খ্রি. হতে Customs Bond Management System ব্যবহার বাধ্যতামূলক করলো জাতীয় রাজস্ব বোর্ড

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ০১ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশের বন্ড ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে গত ০১ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে জাতীয় রাজস্ব বোর্ড Customs Bond Management System (CBMS) নামক একটি স্বয়ংক্রিয় সফটওয়্যার চালু করেছে। বর্তমানে এনবিআরের অধীনস্থ ০৩ (তিন) টি কাস্টমস বন্ড কমিশনারেটের মাধ্যমে এই সফটয়্যারের ২৪টি মডিউল ব্যবহার করে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে সেবা প্রদান করা হচ্ছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কমুক্তভাবে কাঁচামাল আমদানির জন্য শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অনুমোদিত সহগ অনুযায়ী সংশ্লিষ্ট কাস্টমস বন্ড কমিশনারেট থেকে Utilization Permission (UP) গ্রহণ করে থাকে। CBMS-এর UP মডিউল চালু হলেও এখনও বেশিরভাগ প্রতিষ্ঠানই ম্যানুয়াল পদ্ধতিতে UP নিচ্ছে, মাত্র অল্প কিছু প্রতিষ্ঠান অনলাইনে এই সেবা নিচ্ছে। সফটওয়্যারটির ব্যবহার বাধ্যতামূলক না হওয়ায় গত ১১ মাসেও এর ব্যবহার কাঙ্খিত মাত্রায় পৌঁছায়নি। CBMS সিস্টেমটি ব্যবহারকারীদের কাছ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে সিস্টেমটিতে প্রয়োজনীয় উন্নয়ন ও সংশোধন করে আরও ব্যবহারবান্ধব করা হয়েছে।

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহকে দ্রুততা ও স্বচ্ছতার সাথে সেবা প্রদানের লক্ষ্যে আগামী ০১ জানুয়ারি, ২০২৬ তারিখ হতে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানসমূহের অনুকূলে Utilization Permission (UP) ইস্যুকরণ সংক্রান্ত সকল সেবা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে CBMS সফটওয়্যার এর ব্যবহার বাধ্যতামূলক করে উক্ত তারিখ থেকে বন্ডেড প্রতিষ্ঠানসমূহকে UP ইস্যু সংক্রান্ত কোন সেবা CBMS সফটওয়্যার এর মাধ্যম ব্যতিত অন্য কোন মাধ্যমে প্রদান করা হবে না মর্মে জাতীয় রাজস্ব বোর্ড একটি পরিপত্র জারি করেছে।

CBMS বাধ্যতামূলক হওয়ার সুবিধাসমূহ:
 এনবিআরের সেবা প্রদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে;
 বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা প্রাপ্তি হবে আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে;
 কাঁচামালের ইন-পুট ও আউট-পুটের তথ্য সফটওয়্যারে এন্ট্রি করায় হিসাব রক্ষণ স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে;
 বন্ড কমিশনারেটে ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার জটিলতা দূর হবে; এবং
 বন্ড সংক্রান্ত বিভিন্ন বিবাদের পরিমাণ উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার লক্ষ্যে বন্ডেড ওয়্যারহাউসিং ব্যবস্থাপনা সংক্রান্ত অটোমেটেড CBMS সিস্টেমের ব্যবহার বাধ্যতামূলক করায় এনবিআরের ডিজিটালাইজেশন কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব ব্যবস্থাপনা সংক্রান্ত সকল কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ অটোমেশনের আওতায় আনার এনবিআরের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

-জাতীয় রাজস্ব বোর্ড

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102