শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

ব্যারিস্টার জোহার  আগমন উপলক্ষে বিশাল মটরসাইকেল শো ডাউন

আবুল হাশেম
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

 

আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ

বাঘা উপজেলার কৃতী সন্তান, যুক্তরাজ্য বিএনপির আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা দেশে আগমন উপলক্ষে এক বিশাল গণ সংবর্ধনা প্রদান করা হয় শাহমুখদুম বিমানবন্দরে। শনিবার (২৯ নভেম্বর) রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে তাকে বরণ করে নেন তার শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী ও দলীয় নেতাকর্মীরা।

ব্যারিস্টার সামসুজ্জোহাকে বরণ করতে বিমানবন্দরের বাইরে প্রায় ১০০টিরও বেশি মোটরসাইকেলের শোডাউন করা হয়। উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন। দোয়া পরিচালনা করেন প্রভাষক তাহামিদুল ইসলাম। পরে এক বিশাল মোটরসাইকেল ও মাইক্রোবাসের শোডাউন নিয়ে সবাই  বাঘার উদ্দেশ্যে যাত্রা করেন।

ফেরার পথে রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ব্যারিস্টার শামসুজ্জোহা ও বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক  তফিকুল ইসলাম তফি ও ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেনসহ নেতাকর্মীরা।

ব্যারিস্টার জোহা ফাউন্ডেশনের কর্ণধর ব্যারিস্টার হোসেন শহীদ শামসুজ্জোহার এ সফরে সঙ্গে ছিলেন শাহনা সুলতানা শীলা। আরও উপস্থিত ছিলেন, বাঘা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল হক টনিজ, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবর রহমান, মোস্তাফিজুর রহমান এটম, আশাদুল ইসলাম, বজলুর রহমান, কাউছার আহমেদ সবুজ, মিজানুর রহমান মিজান, বাবুল ইসলাম, লালন হোসেন সবুজ, আল আমিন, মিলন, সুফল, তৈয়বুর, সুজন, শহিদ, জিল্লুর রহমান জিল্লু, হানিফ, রফিক, আঃ রাজ্জাক, রবি, রিপন, লালন  হোসেন আশিক, শান্ত প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102