সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

যশোরের বাগআঁচড়ায় গো খাদ্যের ভূসিতে ভেজাল, ঠকছে খামারিরা, গবাদিপশু অসুস্থ হয়ে পড়ছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, যশোরঃ

গো – খাদ্যের সংকটে শার্শার বাগআঁচড়া বাজারে ভেজাল মিশিয়ে গো- ভুসি বিক্রী হচ্ছে। গো-খাদ্যে নিম্নমানের ভূসির সাথে ধানের কুড়ো, তুস ও পঁচা আটা মিশিয়ে বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে তা বাজারে বিক্রি করছে কিছু মুনাফাখোর ব্যাবসায়ীরা। বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ভেজাল ব্যাবসার সাথে জড়িত রয়েছেন।

বাগআঁচড়া বাজারের বেশ কয়েকটি যায়গায় রাতে ও দিনে গোডাউনের দরজরা আটকিয়ে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়ো ও পঁচা আটা মিশিয়ে বসুন্ধরার খালি বস্তায় ভরে তা দোকানে এনে বিক্রি করা হচ্ছে। এতে সাধারণ ক্রেতা ও খামারীরা ঠকছেন। অন্য কোম্পানির ভূসির চেয়ে ক্রেতা ও খামারিদের কাছে বসুন্ধরা কোম্পানির ভুসির কদর বেশী থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ কাজে লাগাচ্ছে।

বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের উত্তর পাশ্বে আনছার আলীর গোডাউনে দিনের বেলা চলছে নিম্নমানের ভুসির সাথে ধানের কুড়া ও আটা মিশানোর কাজ। মিশানো শেষ হলে তা বসুন্ধরা কোম্পানির খালি বস্তায় ভরে নতুন করে মুখ সেলাই করে পাঠানো হচ্ছে বাজারের বিভিন্ন দোকানে। বাগআঁচড়া বাজারে শামীম ট্রের্ডাসের মালিক শামীম হোসেনের বিরুদ্ধে নকল বসুন্ধরা ভুসি বিক্রির অভিযোগ উঠেছে ।

অভিযুক্ত শামীম হোসেন জানান,তিনি একা এ কাজ করেন না। বাগআঁচড়া বাজারের আরো ৫ থেকে ৬ জন ব্যবসায়ী ও এ কাজ করেন।

সেই সব ব্যবসায়ীদের নাম কি জানতে চাইলে তিনি বলেন,শংকপুর রোডে ঠাকুর ঘরের পাশে একটি বড় দোকানের পিছনে এ কাজ চলছে।বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম, বাবু চেয়ারম্যান মার্কেটের ভিতরে ও বাজারের একাধিক পয়েন্টে এমন কাজ চলে বলে তিনি দাবী করেন।

বেশ কয়েকজন খামার মালিক জানিয়েছেন, বসুন্ধরা গ্রুপের তৈরী গো-খাদ্য গরুর জন্য খুবই উপকারী। তবে ইদানিং ভূসি খাইয়ে গরু স্বাস্থ্য জটিলতায় ভুগছে। বিচালির দাম অত্যাধিক বেড়ে যাওয়ার কারণে তারা গো-ভূসি বেশী পরিমানে গবাদিপশুর খাইয়ে থাকেন।

শার্শা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার তপু কুমার সাহা জানান,এ কাজে যে প্রতিষ্ঠান জড়িত থাকবে তাদেরকে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান,গো খাদ্যে ভেজাল মেশানো আইনত অপরাধ। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অতি দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102