শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ হোমনায় স্বামীকে গাছের সাথে বেঁধে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ! থানায় মামলা বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বেরিবাঁধ এলাকায় চাঞ্চল্যকর হত্যাচেষ্টার সাথে জড়িত ০২(দুই) জন আটক আকস্মিক পরিদর্শনে হজক্যাম্পে ধর্মমন্ত্রী বিজিবির মানবিক উদ্যোগ: বান্দরবানের বাইশফাঁড়ি সীমান্তে দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ বাণিজ্য মন্ত্রী’র সঙ্গে আইসিএবি প্রতিনিধিবৃন্দের সাক্ষাত প্রস্তাবিত কক্সবাজার-মহেশখালী সেতু/টানেল নির্মাণে জেলা প্রশাসনের সাথে মতবিনিময়

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

এস এ বিপ্লব, নিজস্ব প্রতিবেদকঃ

নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার, প্রশাসনিক, বিভিন্ন পেশাজীবীসহ সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় রূপ নিয়েছিল।

শনিবার (২২ মার্চ) নওগাঁ রিপোর্টার্স ইউনিটি অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা সহকারি কমিশনার আব্দুল্লাহ বিন জিয়া।

নওগাঁ রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রশিদ তারেক এর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভূঁইয়া, নওগাঁ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার- মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, নওগাঁ বিএমসি মহিলা কলেজ অধ্যক্ষ (সাবেক) ওয়ালিউল ইসলাম। নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি- রায়হান আলম,  সাধারণ সম্পাদক- বেলায়েত হোসেন, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি- আজাদ হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক- রিফাত হোসেন সবুজ, ইলেকট্রিক ও প্রিন্টি মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি- সাদেকুল ইসলাম। নওগাঁ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধা আরমান হোসেন, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক- ইউনূস আলী ফাইম, সহ সভাপতি একেএম সাইফুল আলম বিপ্লব, সহ সভাপতি মোঃ আকরাম হোসেন, দপ্তর সম্পাদক- আবুজার গাফ্ফারী কাশিয়ার- সুবীর দাস।

আয়োজিত ইফতার মাহফিলে দোয়া মোনাজাত করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইউনূস আলী ফাইম। এতে সঞ্চালনা করেন নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক নাদিম আহমেদ অনিক। এ সময় বিভিন্ন পেশাজীবী, নওগাঁ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী ও সাধারণ সদস্যসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102