মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া সরাইল শনিবার (২২ই মার্চ) সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তি বিলে নিয়মিত আইন শৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউ এনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মোশারফ হোসাইন। এই সময় একদল মানুষ ভেকু দিয়ে অবৈধভাবে মাটি কর্তন করে।তখন অভিযানের বিষয় টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে একজন কে আটক করা হয়।
এই সময় একটি ভেকু ও তিনটি ট্রাক জব্দ করা হয়। তখন মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ লঙ্ঘনের দায়ে উক্ত আইনের ১৫(১) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করা হয়।