বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২০ নভেম্বর ২০২৫:

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে আগামী ৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৫ রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী প্রতিটি জেলায় উদযাপিত হবে।

আগামী বুধবার (০৩ ডিসেম্বর) দিনব্যাপী ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস এর আয়োজন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ। আগামী বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ৯-৩০ টায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে, মিরপুর-১৪ এর উদ্বোধন হবে।

জাতিসংঘ ঘোষিত এবারের প্রতিপাদ্য Fostering disability inclusive for advancing social progress’ বাংলা ভাষায় ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

এছাড়াও দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় স্ক্রলে এ দিবসের প্রতিপাদ্য প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোন অপারেটরদেরকে খুদেবার্তা প্রেরণ করা হবে। জাতীয় দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশিত হবে।

উল্লেখ্য, দিবসসটি উদযাপন উপলক্ষে পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এরমধ্যে ১০ জন সফল প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন ব্যক্তি ৩ জন, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করেন এমন প্রতিষ্ঠান ৩টি, প্রতিবন্ধীদের সফল পিতা-মাতা ২ জন এবং সফল কেয়ার গিভার ২ জন।

মিরপুর-১৪ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসে এ দিবস উপলক্ষ্যে মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ উদ্যোগে বিভিন্ন উৎপাদিত পণ্য প্রদর্শিত হবে এবং এ মেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের মিলবন্ধন হবে।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ বলেন, এ আয়োজনের মাধ্যমে মেলায় অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি নিজ উদ্যোগে ঐতিহ্যবাহী সোনালি আঁশের সমসাময়িক নকশার সৃজনশীলতা এবং বাংলাদেশের গ্রামীণ জীবনের বিভিন্ন কারুশিল্প সমৃদ্ধি নতুনরূপে তুলে ধরবে। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102