রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
কুমিল্লা তিতাসে এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে গণসংবর্ধনা খুলনায় পুলিশ কনস্টেবলের মৃত্যু: নীরব যন্ত্রণার আড়ালে এক মানবিক বার্তা কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে —মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী জলবদ্ধতা দূরীকরণ, চাষাবাদ বৃদ্ধি ও প্রকৃতি বাঁচাতে খাল খনন অব্যাহত রাখা হবে ‎——- পানি সম্পদ মন্ত্রী বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ হজযাত্রী সেবা কাজকর্ম মনিটরিংয়ে গভীর রাতে হজক্যাম্পে ধর্মমন্ত্রী কায়কোবাদ আগামী বছরে সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দল-মতের ঊর্ধ্বে থেকে দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার প্রবীণ সাংবাদিকদের অবসর ভাতা বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ —– উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই রোহিঙ্গা সংকট সমাধানের একমাত্র পথ।

সোমবার ঢাকার বনানীতে হোটেল শেরাটনে ফাউন্ডেশন ফর স্ট্রাটেজিস অ্যান্ড ডেভেলপমেন্ট স্ট্যাডিজ এবং কনফ্লিক্ট অ্যান্ড রেজিলেন্স রিচার্জ ইন্সটিটিউট কর্তৃক আয়োজিত “CHARTING PEACE, SECURING BORDERS: BANGLADESH POST-ELECTION CHALLENGES IN THE ROHINGYA CRISIS” শীর্ষক এক গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রনীত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ সংশোধনের গেজেট শীঘ্রই প্রকাশিত হবে। সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) তিনটি কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ILO-এর ১০টি মৌলিক কনভেনশন অনুস্বাক্ষরকারী দেশে পরিণত হয়েছে, যা শ্রমিক সুরক্ষায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন।

রোগিঙ্গা ইস্যুতে উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সংকটের সমাধান কোনো অস্ত্রের বিষয় নয়, এটি কূটনীতির বিষয়। মিলিটারি দিয়ে এই সমস্যার সমাধান হবে না। এভাবে সমাধানের চেষ্টা করলে আমাদের দেশ কোথায় যাবে জানি না। মিয়ানমারকে আন্ডারমাইন করা উচিত হবে না।’

উপদেষ্টা আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শক্তিশালী কূটনৈতিক তৎপরতাই এটা সমাধানের একমাত্র পথ। এর মাধ্যমেই রোহিঙ্গাদের তাদের ভূমিতে ফেরানো সম্ভব হবে। বিকল্প কোনোভাবে নয়।

বৈঠকে অন্যান্যের মধ্য বক্তব্য প্রদান করেন এফএসডিএস এর ফ্যাকাল্টি মেম্বার প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান, মেজর জেনারেল (অব:) আবুল কালাম মোহাম্মদ হুমায়ুন কবীর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মো: তৌফিকুল ইসলাম

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102