বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী কৃষকের স্বার্থ রক্ষায় সবাইকে এক সাথে কাজ করার আাহবান সুনামগঞ্জে নবাগত জেলা প্রশাসক (ডিসি) অপপ্রচার পেরিয়ে উন্নয়নের পথে: তিতাস-হোমনার নতুন আস্থার নাম সেলিম ভূইয়া উপসাগরীয় সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ও ওমান ঢাকার আগারগাঁওয়ে প্রত্নতাত্ত্বিক জাদুঘর উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ESCAP এর ৮২তম অধিবেশনে টেকসই ভবিষ্যতের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম এবছর ৬টি পাটকল লীজে দেওয়া হবে,বাড়াবে কর্মসংস্থান — বস্ত্র ও পাট মন্ত্রী সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না: ভূমি প্রতিমন্ত্রী এক বছর সশ্রম কারাদণ্ড ও ২০ লক্ষ টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ভাটারা থানা পুলিশ ও সিটিটিসি

ফতুল্লায় হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীর গণসংযোগ সম্পন্ন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত জননেতা মুফতি ইসমাঈল সিরাজী আল-মাদানীর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ তারিখে ফতুল্লা ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডজুড়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী ওয়ার্ডের বিভিন্ন এলাকার স্থানীয় জনগণ, সমর্থক ও কর্মীদের সাথে ব্যাপক গণসাক্ষাতে অংশ নেন তিনি।

গণসংযোগ চলাকালীন মুফতি ইসমাঈল সিরাজী জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যাবলি ও উন্নয়ন-চাহিদা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বলেন, “ইসলাম এদেশের শোষিত-বঞ্চিত মানুষের অধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এদেশে ইসলামি আদর্শ-ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জনগণের মৌলিক সকল অধিকার সুনিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের ন্যায়সঙ্গত অধিকার বাস্তবায়ন করতে চাই। দুর্নীতি, দুঃশাসন ও অবিচারের বলয় ভেঙে ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ে তুলতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে আমরা তাদের অধিকার রক্ষায় আপসহীন ভূমিকা রাখব।”

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মুফতি ইসমাঈল সিরাজীর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার উন্নয়নসহ শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করেন। প্রচারণার অংশ হিসেবে কর্মী-সমর্থকরা হাতপাখা প্রতীকের পক্ষে জনগণের মাঝে লিফলেট বিতরণ ও বিভিন্ন উন্নয়ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

এ সময় তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সকলে মিলে দুঃশাসনমুক্ত, দূর্ণীতিহীন, ন্যায় ও কল্যাণভিত্তিক একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করি। জনতার শক্তিই পরিবর্তনের মূল শক্তি।”

গণসংযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং বহু সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। দিনব্যাপী পুরো এলাকায় এক উৎসবমুখর নির্বাচনী পরিবেশ লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102