শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না: সংস্কৃতি মন্ত্রী ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন কর্তৃক স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ রাশিয়ান জ্বালানি আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কথিত ছাড় সংক্রান্ত সংবাদ বিষয়ে ব্যাখ্যা ডিএমপির মিরপুর মডেল থানা ও ডিবির যৌথ অভিযানে চাঞ্চল্যকর ডাকাতি মামলায় ০৫ জন গ্রেফতার ১৪ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি কুমিল্লায় ১৪৫৮ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন কৃষি মন্ত্রী বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এর জানাযা সম্পন্ন জলঢাকায় ইউএনওর ব‍্যাতিক্রমি উদ্যেগ খুশী সাংবাদিক ও সরকারি চাকুরীজীবিরা সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বির্নিমাণই আমার লক্ষ: মেম্বার পদপ্রার্থী শাহজাহান মুকুল বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুলের শিক্ষার্থীদের প্রতি কোনো বৈষম্য নেই: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

১৪ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকার এখন আর নিরপেক্ষ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অভিযোগ করে বলেন, নির্বাচন দিয়ে যেনতেনভাবে একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে তারা।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় মগবাজারে সমমনা ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় দাবি করে ডা. তাহের বলেন, বিএনপির চাওয়াকে প্রাধান্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও গণভোট কোনভাবেই একসাথে নয়। তাই আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার আহ্বান জানান এই জামায়াত নেতা।

জুলাই সনদ বাস্তবায়নের যে বাধ্যবাধকতা রাখা হয়েছিলো প্রধান উপদেষ্টার ভাষণে সেটা উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগামী রোববার ৮ দলের বৈঠকের পর ৫ দফার বিষয়ে নতুন কর্মসূচি দেয়া হবে জানান জামায়াতের নায়েবে আমীর

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102